চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুনার ‘একাকীত্ব ঘোঁচানোয়’ প্রধানমন্ত্রীকে বাকের ভাইয়ের ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

নব্বই দশকের বিটিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’। ওই ধারাবাহিকে প্রধান চরিত্র বাকের ভাই। তাতে অভিনয় করেছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সরকার দলীয় সাংসদ আসাদুজ্জামান নূর। আর নায়িকা চরিত্রে ছিলেন একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে আসা সাংসদ সুবর্না মোস্তফা।

ওই সময় যারা বিটিভির নিয়মিত দর্শক ছিলেন তাদের প্রত্যেকেরই বাকের ভাইয়ের ফাঁসিতে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে মিছিল পর্যন্ত দেখা গিয়েছিল। তাহলে বাকের ভাইয়ের নায়িকা মুনাকে ওই সময়টাতে কেমন পরিস্থিতি পার করতে হয়েছে?

এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। হয়েছে অপেক্ষার অবসান। আর তাতে একক ভূমিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ, তার দলের মনোনয়ন টিকেটেই মিলেছে মুনার সংসদের টিকেট।

তাই সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন বাকের ভাই।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আসাদুজ্জামান নূর বলেছেন: নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। মুনা নিঃসঙ্গ নায়িকায় পরিণত হন। তবে আজ তিনি আর নিঃসঙ্গ নন। তিনি আজ এই সংসদে সাড়ে তিনশ’ সংসদ সদস্যের সঙ্গে বসে আছেন। এবং সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলাম আমি, আপনার সামনে দাঁড়িয়ে আছি।

বক্তব্য দেয়ার সময় এভাবেই আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি।

ট্যাগ: আসাদুজ্জামান নূরকোথাও কেউ নেইপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসুবর্ণা মুস্তফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকবাজার ট্র্যাজেডি: আরও ৮ জনের মরদেহ হস্তান্তর

পরবর্তী

শব্দে জব্দ নারী

পরবর্তী

শব্দে জব্দ নারী

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT