চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুখে যতই বলি না কেনো, বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানী ঢাকাতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মুখে যতই বলি না কেনো, বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি সভায় তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন: ঢাকা সিটিতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এর সংখ্যা আমরা যতই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেনো, তা এখনো নিয়ন্ত্রণে আসে নি। ডেঙ্গু মোকাবেলায় যে কর্মসূচি, তা আমারা সিরিয়াসলি ও সিনসিয়ারলি নিয়েছি। দেশের স্বার্থে, দলের স্বার্থে আমাদের নেত্রীর নির্দেশনায় আমরা এ কাজটি করবো।

Banglabid

নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন: আমরা কয়েকটি জায়গায় এই প্রোগ্রামটি পালন করলাম আর বেশির ভাগ ওয়ার্ডে এ কর্মসূচিটি পালন হলো না, এই দায়সারা গোছের কর্মসূচি চাই না। এতে এডিস মশা ধ্বংস হবে না, উৎসমুখ বন্ধ হবে না। ডেঙ্গু রোগের বিস্তারও রোধ করতে পারবো না। ডেঙ্গু মোকাবেলায় আমাদের সর্তক ও সচেতন থাকতে হবে। মশার প্রজনন ধ্বংস করার পূর্ব শর্ত হচ্ছে পরিস্কার ও পরিচ্ছন্নতা।

তিনি আরও বলেন: ক্যামেরার সামনে ফটোসেশন করার জন্য পরিচ্ছন্নতা অভিযান নয়। আমরা দেখতে চাই, ঢাকার কয়টা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। আমাদের নেত্রীও জানতে চায়, এই কর্মসূচির বিষয়ে। পরিচ্ছন্নতা কর্মসূচি একদিন করলে হবে না। প্রতিদিনই করতে হবে। যেসব ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেননি, তারা দ্রুত শুরু করবেন। আর যারা করেছেন, তারা এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবেন।

ওবায়দুল কাদের ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদকদের উদ্দেশ্য বলেন, পরিচ্ছন্নতা অভিযানে ওয়ার্ড সভাপতি- সাধারণগণ কাউন্সিলদের সহযোগিতা করবেন। এডিস মশা ভয়ংকর, এডিস মশা কামড় দিতে চেহার দিকে তাকাবে না। সুযোগ পেলে সবাইকে কামড়াবে, রক্ত খাবে। সবাইকে সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ। এটা শুধু মুখে নয়, অক্ষরে নয়, কাজে অ্যাকশনে পালন আমাদের করতে হবে।

Reneta

‘মিডিয়া না থাকলে সরকার ডেঙ্গুকে গুজব বলে চালিয়ে দিতে’ বিএনপি’র এমন মন্তব্য প্রসঙ্গত আওয়ামী লীগের সাধারণ বলেন, মিডিয়া না থাকলে বিএনপি’র মত বড় দল খুজে পাওয়া যেত না। তারা আন্দোলন নির্বাচন সবক্ষেত্রেই ব্যর্থ, তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, তারা বন্যার্তদের পাশেও দাড়ায়নি। তারা শুধু মুখে, মুখে। তাদের আবাসিক প্রতিনিধি বসে বসে প্রেস ব্রিফিং করে। মিডিয়া না থাকলে তাদের অস্তিত্ব পাওয়া যেত না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT