চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা নরেশ বর্মণকে আর ভিক্ষা করতে হবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, নীলফামারী
A A

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মণ। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে সরকারের খাস জমিতে কোন রকমে পরিবার-পরিজন নিয়ে দুস্থ জীবন যাপন করেন। বয়স এখন প্রায় ৭৪। একাত্তরে যে হাত অস্ত্র হাতে দেশমাতৃকাকে রক্ষা করেছিল, আজ সেই হাত ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। গত ২৮ অক্টোবর ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় “মুক্তিযোদ্ধা নরেশের হতে ভিক্ষার ঝুলি” সংবাদটি প্রকাশিত হয়।

খবরটি জলঢাকার মেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের নজরে এলে তিনি সাথে সাথে এলাকাতে যোগাযোগ করে খুঁজে বের করেন বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মণকে। গত ১ নভেম্বর তুরিন আফরোজ ঢাকা থেকে ছুটে যান জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা নরেশের গ্রামের বাড়িতে। জানতে পারেন যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন নরেশ। ভারত সরকারের মুক্তিযোদ্ধা তালিকায় ৪১২০৪১ নং সিরিয়ালে নরেশের নাম থাকলেও আজ পর্যন্ত সরকারী গেজেট ভুক্ত না হওয়ায় মুক্তিযোদ্ধা নরেশকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

মুক্তিযোদ্ধা নরেশের মাথায় বেশ বড় একটি টিউমার আছে, পয়সার অভাবে সেই চিকিৎসাও তিনি করাতে পারছেন না। হাঁপানিতে ভোগেন নরেশ, সেই সাথে শরীরে রয়েছে হাজারো ব্যাধি। অভাবী নরেশ নিজের ও পরিবারের পেটের দায় ও চিকিৎসার জন্য হাতে ঝুলি নিয়ে গ্রামের পথে পথে ভিক্ষা করছেন। কখনও স্কুলের সামনে, কখনও মসজিদের সামনে, কখনও হাটে-বাজারে ভিক্ষা করে বেঁচে আছেন নরেশ। নরেশের একটাই চাওয়া এই দেশ আর জাতির কাছে – তার মৃত্যুর আগে যেন তিনি মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু পান।

Banglabid

নরেশকে সঙ্গে নিয়ে গত ২রা নভেম্বর তুরিন আফরোজ জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলার কার্যালয়ে যান। দীর্ঘ সময় ধরে আলোচনা করেও মুক্তিযোদ্ধা নরেশের সমস্যার কোন সুরাহা হয়না। সুজাউদ্দৌলা জানান, নরেশের যাচাই-বাছাই চুড়ান্ত না হওয়া পর্যন্ত তার পক্ষে কিছু করা সম্ভব নয়। এরপর নরেশকে সঙ্গে নিয়ে তুরিন আফরোজ নীলফামারী জেলার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণের কাছে যান। জলঢাকা থেকে এপয়েন্টমেন্ট করে বৃদ্ধ নরেশকে কষ্ট করে নীলফামারী নিয়ে যাওয়ার পরও দেখা মেলেনি সিভিল সার্জনের।

সহায়তা না পেয়ে আজ ৪ নভেম্বর তুরিন আফরোজ মুক্তিযোদ্ধা নরেশকে নিয়ে ছুটে যান নীলফামারী জেলার জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর কাছে। দাবি একটাই–মুক্তিযোদ্ধা নরেশের প্রাপ্য সম্মানটুকু চাই! জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মণের কাগজ পত্র পর্যালোচনা করে নরেশ বর্মণের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ নগদ দশ হাজার টাকা ও এক সপ্তাহের শুকনা খাবার দিয়ে আশ্বস্ত করেন সরকারিভাবে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি সুপারিশ করবেন।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান যেহেতু নরেশ বর্মণের নাম ভারতীয় তালিকায় আছে তাই তার যাচাই-বাছাইয়ের প্রয়োজন হবে না। তিনি বীর মুক্তিযোদ্ধা নরেশ বর্মনকে তাঁর বরাবর আবেদন করতে বলেন যাতে জেলা প্রশাসক মহোদয় অতি দ্রুত সময়ে মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্রকে তাঁর প্রাপ্য সম্মান দিতে পারেন। এমনকি জেলা প্রশাসক মহোদয় বীর মুক্তিযোদ্ধা নরেশ বর্মনের চিকিৎসার জন্য সরকারীভাবে যা কিছু করা দরকার তাঁর দায়িত্ব নিবেন বলেও আশ্বাস দেন। মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র বর্মণকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন নীলফামারী জেলার জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও তার কার্যালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরিন আফরোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT