চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের খসড়া তৈরি চলছে

ফার�?ক হোসেন ফার�?ক হোসেন
৮:০৮ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ অস্বীকার আইনের প্রয়োজনীয়তা রয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, তার মন্ত্রনালয়ে এই আইনের খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে জামায়াতসহ যুদ্ধাপরাধের দায়ে কোনো সংগঠনের বিচারের জন্য তৈরি করা আইনের খসড়া ফেব্রুয়ারিতে মন্ত্রিসভায় উঠবে।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেশ কয়েকজন রাজনীতিবিদের বিতর্কিত মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে মুক্তিযুদ্ধ অস্বীকার আইন প্রনয়নের দাবি উঠে। এ দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা বৈঠক করেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে। কমিটির নেতারা আইন প্রণয়নের ব্যাপারে সরকারকে সহযোগিতা করার কথাও বলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম যে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কেউ যখন-তখন যেকোনো কথা বলছে। যার কারণে ভিত্তিমূলে আঘাত লাগছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি একথা বলা হলো স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করা।এটা বাংলাদেশের অস্তিত্বকেও চ্যালেঞ্জ করে।’

Banglabid

তিনি আরো বলেন, এসব কথা বারবার বলা হচ্ছে। এজন্য আমরা সরকারকে বলেছি এখন সময় এসেছে যারা এই ধরনের অপরাধ করছে তাদের জন্য মুক্তিযুদ্ধ অস্বীকার আইন অবিলম্বে প্রণয়ন করতে হবে।

মহান মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যাতে আর বিতর্কিত মন্তব্য করতে না পারে সে ব্যাপারে সরকারের অবস্থান পরিস্কার করে আইন মন্ত্রী বলেন, আজকের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এই রকম একটা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ফুটবল খেলতে দিতে পারি না।বিশেষ করে এমন একজন মহিলার কথা বলবো যিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন সেটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে আইনটা আজকে প্রয়োজন রয়েছে এবং এটার কাজ নিয়ে আমরা দ্রুতই এগিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, এই আইন সংগঠনের বিচারের ব্যবস্থা  রেখেই করা হচ্ছে। আইসিটি অ্যাক্ট মেনেই এটা করা হচ্ছে। এতে জামায়াত নিষিদ্ধ হবে কি হবে না সেটা আদালত বলবেন।

Reneta

আনিসুল হক বলেন সাক্ষী সুরক্ষা আইন নিয়ে সচেষ্ট রয়েছে সরকার। খুব শিগরিরই এটি চূড়ান্ত রূপ পাবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ অস্বীকার আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT