চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাসেমের পরিবারের ‘শেষ দেখা’ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে ‘শেষ দেখা’ শেষে ফিরে গিছেন তার পরিবারের সদস্যরা। গাজীপুরের কাশিমপুর কারাগারে সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেরিয়ে আসেন তারা। শনিবার বেলা সাড়ে ৩ টার পর তারা কারাগারে প্রবেশ করেছিলেন।

মীর কাসেমের সঙ্গে দেখা করতে তার পরিবারের ৪৫ জন সদস্য কাশিমপুর কারাগারে যান। যাদের মধ্যে কারা কর্তৃপক্ষ ৩৮ জনকে দেখা করার অনুমতি দেন।

এরই মধ্যে মীর কাসেমের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে। মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না- শুক্রবার এমন সিদ্ধান্ত জানালে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে অপেক্ষা ছিলো কেবল এই নির্বাহী আদেশের।

আগের দিন রাতে শুক্রবার কাসেম আলীর পরিবারের পক্ষ থেকে কারা কারা দেখা করতে চান তার একটি তালিকা চেয়ে পাঠায় কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের সাক্ষাতের পর যেকোনো সময় কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে অন্যান্য যুদ্ধাপরাধীদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে।

কারা সূত্র থেকে আগে থেকেই জানিয়ে রাখা হয়েছে ফাঁসির দণ্ড কার্যকরে তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। এদিকে কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যকে নিয়োজিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় ডালিম হোটেলে তরুণ মুক্তিযোদ্ধা জসিমসহ কয়েকজনকে হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়ার অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত হন কাসেম আলী।

গত মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের তার রিভিউ খারিজ করে দেন। সেদিনই ওই রায়ের পূর্ণাঙ্গ কপি কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামায়াতের অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

ট্যাগ: মীর কাসেম আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তোমাদের জয়ে হাসছে বাংলাদেশ

পরবর্তী

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ

পরবর্তী

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ

‘এই সরকার মীর কাসেম আলীর কেশও স্পর্শ করতে পারবে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT