চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের সেনারা রোহিঙ্গা শিশুদের শিরশ্ছেদ করছে: প্রত্যক্ষদর্শী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর ভয়াবহ অত্যাচারের বর্ণনার সঙ্গে যোগ হলো শিশুদের শিরশ্ছেদ এবং অন্যদের জীবন্ত পুড়িয়ে হত্যা করার অভিযোগ।

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বহু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ফুটে উঠেছে দেশটির সেনাবাহিনীর এই মারাত্মক কর্মকাণ্ডের চিত্র।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে ‘উস্কানিমূলক’ বিবৃতির এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ পেল। টেলিগ্রাফ জানায়, ওই বিবৃতির পর জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি’কে উদ্ভূত পরিস্থিতির প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি ধারণের আহ্বান জানান।

Banglabid

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান দমনপীড়নের বিষয়টি নিয়ন্ত্রণে আনতে না পারা এবং ‘তথ্য কমিটি’র অনলাইন বিবৃতির মাধ্যমে দেশের বাকি জনগণকে রোহিঙ্গা ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে উস্কে দেয়ার অভিযোগে শান্তিতে নোবেলজয়ী সু চি আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপ-পরিচালক ফেলিম কাইন টুইটারে বলেন, সম্ভাব্য মারাত্মক উস্কানিমূলক এই পোপাগান্ডার মধ্য দিয়ে অং সান সু চি নীচতার নতুন মাত্রায় পৌঁছেছেন। এটা তার নেতৃত্বের ব্যর্থতা।’

টানা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় গত শুক্রবার ব্যাংকক ভিত্তিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস রাথেডং অঞ্চলের ছুট পিয়িন গ্রাম থেকে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীদের মর্মস্পর্শী বর্ণনার এক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, প্রায় ২শ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় আদিবাসী রাখাইন গ্রামবাসীর হাতে নিহত হয়েছে।

Reneta

আরও বলা হয়, সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা পুরুষদের বড় একটি দলকে আটক করে বেঁধে কাছাকাছি একটি বাঁশের ঝুপড়ির ভেতর নিয়ে আটকে ফেলে। এরপর সেটিতে আগুন ধরিয়ে ওই দলটিকে জীবন্তই পুড়িয়ে হত্যা করা হয়।

এছাড়াও বিভিন্ন স্থানে ছোট ছোট শিশুদের মাথা কেটে হত্যা করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে সেই প্রতিবেদনে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT