চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণবাহী নৌকায় বৌদ্ধদের হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
মিয়ানমার

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বহনকারী একটি নৌকায় পেট্রোল বোমা হামলা চালিয়েছে স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধরা। ত্রাণ নিয়ে নৌকাটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে যাচ্ছিল।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনা ও পুলিশ চৌকিতে ‘আরসা জঙ্গি’দের হামলার পর সেখানকার সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলা শুরু করে সেনাবাহিনী। এরপর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তবে কিছু রোহিঙ্গা রাখাইনেও থেকে গেছে।

তাদের জন্যই মূলত এ  ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছিল। রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে জানতে পেরেই এই হামলা চালায় বৌদ্ধরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সেখানকার পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে এবং কয়েকজনকে আটক করে।

ত্রাণবাহী ওই নৌকায় প্লাস্টিক শিট, বালতি এবং মশারি ছিল। নৌকাটি গন্তব্যে যাওয়ার পথে প্রায় তিনশ’র ব্যক্তি তা ঘিরে ফেলে। তাদের অনেকের হাতেই লোহার রড দেখা গেছে।

ত্রাণ দেওয়া সংস্থাগুলো বলছে প্রাণ বাঁচাতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে কিংবা যারা এখনো রাখাইনে আছে- তাদের সবার ত্রাণ সহায়তা দরকার। কিন্তু মিয়ানমারের রাখাইনে থাকা রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো মোটেও সহজ কাজ নয়।

রাখাইনে ত্রাণ সংস্থার কাজের উপর সরকারি নিষেধাজ্ঞা যেমন আছে তেমনি বৌদ্ধরাও চায় না যে রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানো হোক।

Reneta

বুধবার রাতে যখন আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস বা আইসিআরসি’র ত্রাণ নৌকায় তোলা হচ্ছিল তখন কিছু মানুষ সেখানে জড়ো হয়। তারাও সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই শতাধিক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে।

আইসিআরসির একজন কর্মকর্তা বলেন, আমাদের কর্মকর্তারা তাদের সাথে কথা বলেছে। তাদের জানিয়েছি, আমরা সবাইকে সহায়তা করি এবং স্বচ্ছভাবে কাজ করি।

হামলার পর ত্রাণবাহী নৌকাটি এখন সিটুয়েত নামের একটি এলাকায় অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT