চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের চলমান সংঘর্ষে সেনাবাহিনীই উস্কানিদাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে চলমান বিদ্রোহী রোহিঙ্গা ও বার্মিজ মিলিটারি মধ্যে সংঘর্ষ দেশটির সামরিক বাহিনীর জন্য বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করেন। মিলিটারিরা এই চলমান সংঘর্ষে উস্কানিদাতা হিসেবে কাজ করছে বলে মনে করছেন তারা। মিয়ানমারের রোহিঙ্গাদের উপর মাসব্যাপী রাখাইন চরমপন্থী ও বার্মিজ মিলিটারির জ্বালাতনের ফল মংডু, বুতিদং ও রথেদংয়ের পুলিশ পোস্টে রোহিঙ্গাদের ২৫ আগস্টের সহিংসতা।

তবে বার্মিজ মিলিটারির এমন উস্কানিমূলক আচরণ সামরিকীকরণের কৌশল বলেই মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই সঙ্গে নর্দান রাখাইন রাজ্যে ভয় ও উত্তেজনা ছড়িয়ে দেওয়াও একটি লক্ষ্য ছিলো এমন আচরণের মধ্যে।

বিশ্লেষকদের দাবি, এই প্ররোচনা মূলত ছড়ানো হয়েছিলো মিয়ানমারে গঠিত কফি আনানের অ্যাডভাইজরি কমিশনের রিপোর্ট প্রত্যাখানের জন্য। এই কমিশন ২৫ আগস্টে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

Banglabid

সেই কমিশনের সুপারিশ মোতাবেক রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করা, স্বাস্থ্য, শিক্ষা, চলাচলের নিরাপত্তা, ন্যায়বিচার প্রদান করা ইত্যাদির কথা বলা হয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচির সরকার যখন সেটা মেনে নিতে যাচ্ছেন, ঠিক সেই সময়েই এমন আচরণকে পরিকল্পিত বলেই মনে করছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম।

মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে এই কমিশন গঠিত হয় সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের নেতৃত্বে। এই কমিশন গঠিত হওয়ার সময়েই মিয়ানমারের বেশ কিছু পার্টি যেমন তাতমাদও, ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মা বা থা ইসলামোফোবিক মনক অর্গানাইজেশন এবং রাখাইন ন্যাশনালিস্ট যৌথভাবে সেটাকে অস্বীকার করেছিলো। আর ঠিক যেদিন মিয়ানমারের সরকার কমিশনের দেওয়া সুপারিশগুলোকে স্বাগত জানালো সেদিনই এই হামলার ঘটনা ঘটলো, এটা মোটেও আকস্মিক ঘটনা নয় বলে করছেন অনেকে।

একটু পেছনে তাকাতে গেলে দেখা যায়, ৯ আগস্টে তাতমাদও ও রাখাইন আইনপ্রণেতাদের একটি মিটিং অনুষ্ঠিত হয়। এরপরই ১০ আগস্টে সেখানে নতুন সেনাবাহিনী গঠন করা হয়। ১৩ আগস্টে বিক্ষোভ করে রাখাইন চরমপন্থীরা। ১৫ই আগস্টে রথেদংয়ে এক কৃষকের উপর নির্যাতন চালানো হয়। ১৮ আগস্টে সেখানেই আরেক রোহিঙ্গা পরিবারের উপর চালানো হয় নির্যাতন। ১৯ আগস্টে রথেদংয়ে এক জেলের শিরশ্ছেদ করা হয়। এর আগে ৪ আগস্ট সেই এলাকায় চালানো হয় পুলিশি অভিযান। তারও আগে নিষিদ্ধ করা হয় রোহিঙ্গাদের কেনাকাটা। ২৩-২৪ আগস্ট রথেদংয়ে চলে গণগ্রেপ্তার। এরপরে ২৫ আগস্টে গিয়ে রথেদং বুতিদং ও মংডুতে পুলিশ পোস্টে হামলা চালায় রোহিঙ্গারা।

Reneta

সবমিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বক্তব্য মিলিটারিরাই মূল উস্কানিদাতা এসব সংঘর্ষের পেছনে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মার্টফোন-কম্পিউটারে দেখা যাবে ভার্চুয়াল বঙ্গবন্ধুর বাড়ি

পরবর্তী

‘দাম হাঁকিয়ো না, কৌতিনহোকে পাবে না’

পরবর্তী
লিভারপুল ফুটবলার কৌতিনহো মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দাম হাঁকিয়ো না, কৌতিনহোকে পাবে না’

আনোয়ারাকে ৩০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT