চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কেন গোবর কাঠি তৈরিতে ব্যস্ত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

নিজেকে ভাঙতে পছন্দ করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশী। একেক চরিত্রে ভর করে তিনি দর্শকদের সামনে হাজির হতে চান। সেজন্য পরিশ্রম করতে তার আলসেমি নেই। তাই তো এবার অজপাড়া গায়ের মেয়ে হিসেবে দেখা গেল ঐশীকে!

শুধু গাঁয়ের মেয়ে নয়, দেখা গেল ঐশী গোবর কাঠি (ঘুঁটে) তৈরি করছেন। কিন্তু কেন? চ্যানেল আই অনলাইনকে জানালেন, তার অভিনীত ‘আদম’ ছবির শুটিংয়ে এমনটা করতে হয়েছে। সেখানে তার চরিত্রের নাম সাজিয়া।

এর আগে কখনই গোবর হাতে করা তো দূরে থাক, ধারেকাছেও যাননি ঐশী! শুটিংয়ের আগে যখন শুনেছিলেন কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে, তিনি মনে করেছিলেন পরিচালক হয়তো গোবরের বদলে অন্যকিছু দিয়ে কাজটি শেষ করবেন। কিন্তু তেমনটা হয়নি!

ঐশী বলেন, প্রথমে গোবর দেখেই খুব বিরক্ত হয়েছিলাম। মেজাজ উঠেছিল চরমে! কিন্তু শেষ পর্যন্ত সিরিয়াসভাবে আমাকে কাজটা শেষ করতে হয়েছে। জানালেন, দৃশ্যটা ওকে হওয়ার পর রাগে রাগে পরিচালক এবং সেটে যারাই ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল।

বর্তমানে ময়মনসিংহে রয়েছেন ঐশী। সেখানেই তিনি আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে কাজ করছেন। যেখানে তার বিপরীতে কাজ করছেন ইয়াশ রোহান।

অন্যান্য চরিত্রে সেখানে আরও শুটিং করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল।

কাজের অভিজ্ঞতা জানিয়ে ঐশী বলেন, পর্দায় দর্শককে শতভাগ তৃপ্তি দেয়ার জন্য চেষ্টা করছি। প্রতিটি শট থেকে কিছু না কিছু শিখতে পারছি। এগুলো আমাকে ভালো কাজ উপহার দেয়ার সাহায্য করছে।

আশির দশকে দেশের দক্ষিণাঞ্চলীয় জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আদম’ চলচ্চিত্র। নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, ২৭ আগস্ট থেকে সেখানে শুটিং হয়েছে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘আদম’ প্রযোজনা করছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ।

এ ছবির ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’।

ট্যাগ: অ্যালেন শুভ্রঐশীমনিরা মিঠুমিস ওয়ার্ল্ড বাংলাদেশরাইসুল ইসলাম আসাদশহিদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন ভারতেও দেখা যাচ্ছে বিটিভি

পরবর্তী

স্ত্রীর করা মামলায় সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী

স্ত্রীর করা মামলায় সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Minister for Defence Senator the Hon Marise Payne

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT