চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ইউনিভার্স’ বিজয়ীর মুকুটের দাম ২০ লাখ টাকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর সেরা ১০ প্রতিযোগী ও বিচারক নিয়ে উন্মোচন করা হলো ডায়ামন্ড খচিত ‘মুকুট’। যে মুকুটটির বাজারমূল্য বলা হচ্ছে প্রায় ২০ লাখ টাকা! আর এই মুকুটটি বিজয়ীর মাথায় পরিয়ে দিতে বাংলাদেশে আসছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশানের আমিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হলো ক্রাউন (টিয়ারা) উন্মোচন।  ৭৫০টি ডায়মন্ডখচিত এই মুকুটটির বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

মুকুট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সুন্দরী প্রতিযোগিতার বিচারক তাহসান খান, সৌন্দর্যবিদ কানিজ আলমাস খান, আমিশের এমডি সোহানা রউফ চৌধুরী, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক।

Banglabid

যিনি চলতি বছর বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হবেন, তার মাথায় উঠবে আমিশের তৈরি সম্মানজনক এই শৈল্পিক ক্রাউন।

এ প্রসঙ্গে রিজওয়ান বিন ফারুক বলেন, সেরা ১০ প্রতিযোগী উঠবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে। চলতি আসরে যিনি চ্যাম্পিয়ন হবেন তার মাথায় উঠবে এই ক্রাউন। পরিয়ে দেবেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স-এর বিজয়ী এবং বলিউড তারকা সুস্মিতা সেন। চ্যাম্পিয়নের মাথায় এই ক্রাউন পরাতেই তিনি বাংলাদেশে আসবেন গ্র্যান্ড ফিনালেতে।

জনপ্রিয় তারকা তাহসান খান বলেন, গত ১২ বছর ধরে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার সাথে জড়িত আছি। সবসময় চেষ্টা করেছি সঠিক ও যোগ্য প্রতিযোগী নির্বাচন করতে। দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা যার আছে তাকেই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

Reneta

মিস ইউনিভার্স বাংলাদেশের মেকআপ পার্টনার পারসোনা। প্রতিষ্ঠানটির পরিচালক ও এই আসরের বিচারক কানিজ আলমাস বলেন, প্রতিযোগিতাটি চলছে অনেক গোছানো ভাবে। যিনি যোগ্য তাকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

গেল সেপ্টেম্বরে শুরু হয় মিস ইউনির্ভাস বাংলাদেশ প্রতিযোগিতা। কয়েক হাজার প্রতিযোগী থেকে বাছাই করে বর্তমানে সেখানে রয়েছেন শীর্ষ ১০ প্রতিযোগী। যারা টিকে আছেন তারা ১৮ থেকে ২৮ বয়সী অবিবাহিত নারী। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

যিনি বিজয়ী হবেন তিনি ডিসেম্বরে কোরিয়ায় ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানিজ আলমাস খানতাহসানতাহসান খানপারসোনামিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদনসুস্মিতা সেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত সিরিজের আগে পেসারদের নিয়ে দুশ্চিন্তা

পরবর্তী

ডাবল সেঞ্চুরি করেও ‘সবুজ সংকেত’ পাচ্ছেন না ইমরুল

পরবর্তী

ডাবল সেঞ্চুরি করেও ‘সবুজ সংকেত’ পাচ্ছেন না ইমরুল

করোনা

নবম ওয়েজ বোর্ডের গেজেট কেন অবৈধ নয়: হাইকোর্ট

সর্বশেষ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT