চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

৯০ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণ না করায় শূন্য ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন বগুড়া-৬।

মঙ্গলবার রাতে সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদকে অবহিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয়লাভ করেছিল। যার মধ্যে ২টি গণফোরাম এবং ৬টি বিএনপির।

Banglabid

তবে নির্বাচিতরা শপথ গ্রহণ করবেন না বলে বার বার বলে আসলেও শেষ পর্যন্ত শপথ নেন গণফোরামের দুই জন আর বিএনপির ৫ জন। শুধু বাকি ছিলেন বিএনপি মহাসচিব।

নির্ধারিত ৯০ দিনের মধ্যে শপথ না নেয়ায় শূন্য ঘোষণা করা হলো তার আসনটি।

এর আগে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে ২৫ এপ্রিল শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শপথগ্রহণ করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।

Reneta

এর তিন দিন পর শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার এবং বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই তারা শপথ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুলশপথ গ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবির বার্তা পেয়েছিলেন সাকিব, কিন্তু পড়েননি!

পরবর্তী

শঙ্কা মুক্ত এটিএম শামসুজ্জামান

পরবর্তী
বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কা মুক্ত এটিএম শামসুজ্জামান

জনবিচ্ছিন্ন ‘কৌশল’ কাজে লাগে না

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT