চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের অপেক্ষা বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

রোমাঞ্চ, চ্যালেঞ্জ, আর নিজেকে উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ের জন্য অপেক্ষাই করতে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। উদ্বোধনী ম্যাচে একাদশে জায়গা মেলেনি তার। তবে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটের দাপুটে জয়ে সিপিএল যাত্রা শুরু করেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মিরাজ-ব্রাভোদের ত্রিনবাগো ও সেন্ট লুসিয়া স্টার্স। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু ম্যাচে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ওভারে ৯ উইকেটে তোলে ১৩২ রান। জবাব দিতে নেমে ত্রিনবাগো এক উইকেট হারিয়ে ৫৬ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলে।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে আন্দ্রে ফ্লেচার ২৬, কাইল মায়ার্স ২৩ ও জেসি রাইডারের ১৮ রানে লড়াই করার পুঁজি পায় সেন্ট লুসিয়া।

ত্রিনবাগোর হয়ে সাদাব খান ৪ ওভারে মাত্র ১৫ রানে দুই উইকেট নিয়ে সেরা। ২ উইকেট নেয়া ডোয়াইন ব্রাভো খরচ করেছেন ২৩ রান। সুনীল নারিন ৪ ওভারে ২৪ রান খরচায় উইকেটশূন্য।

জবাব দিতে নেমে উদ্বোধন করতে আসা নারিন রানের খাতা খোলার আগেই ফিরেছেন। গত আইপিএলে ওপেনিংয়ে নেমে চমক সৃষ্টি করেছিলেন। প্রথম ম্যাচে সেটার পুনরাবৃত্তি করতে ব্যর্থ হলেন।

পরে ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মুনরোর ঝড়ে সহজেই জয় তুলে নেয় ত্রিনবাগো। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ২ চার ও ৭ ছয়ে ২৭ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। তার স্বদেশী মুনরো ৭ চার ও ৩ ছয়ে ৩৯ বলে ৬৬ রানে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

Reneta

আগামী ৬ মার্চ সেন্ট লুসিয়ার বিপক্ষেই পোর্ট অব স্পেনে পরের ম্যাচটি খেলবে ত্রিনবাগো। আর সাকিব আল হাসানের দল জ্যামাইকার প্রথম ম্যাচ রোববার বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজসিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT