চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর মাঠের ‘ধ্রুবতারা’ আফিফ হোসেন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:০৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকেই পাঁচ উইকেট! অবিশ্বাস্য মনে হলেও কাজটি করেছেন মাত্র ১৭ বছর বয়সী রাজশাহীর স্পিনার আফিফ হোসেন ধ্রুব।

রাজশাহী কিংসের হয়ে প্রথমবারের মত বিপিএল খেলতে নেমেই ডান-হাতি এই অফ স্পিনার চার ওভারে ২১ রান দিয়ে নিলেন পাঁচটা উইকেট। শেষ ওভারটা আবার ডাবল উইকেট-মেইডেন। এক কথায় স্রেফ অবিশ্বাস্য এক অভিষেক।

পঞ্চম ওভারে ধ্রুবকে বল হাতে তুলে দেয় কিংস অধিনায়ক ড্যারেন স্যামি। ধ্রুবর করা প্রথম ওভারে প্রথম দুটি বলে চার হাঁকান জহুরুল ইসলাম অমি। মাত্র ১৭ বয়সী ধ্রুব কোথায় ঘাবড়ে যাওয়ার কথা তা না উল্টো তৃতীয় বলে অমিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন।

Banglabid

ম্যাচের সপ্তম ওভারে আক্রমণে আবারো আসেন ধ্রুব। ব্যাট হাতে দাঁড়িয়ে দানব ক্রিস গেইল। চার ছক্কা যার কাছে নস্যি মাত্র তার বিপক্ষে কিনা একজন আনাড়ি বোলার। গেইলের বিপক্ষে প্রথম বলটি অফ স্ট্যাম্পের বাইরে ফেললে সমীহ করে কাভারে ঠেলে দেন গেইল। দ্বিতীয় বল থেকেও কোন রান পাননি গেইল। আর তৃতীয় বলে গেইলের প্যাডে লেগে বোল্ড। টিভির ধারাভাষ্যকাররা বলেই বসলেন ‘স্বপ্নের অভিষেক’।

নবম ওভারে এসে প্রথম বলেই জাকিরকে সাব্বিরের দারুণ ক্যাচে পরিণত করে আরেকটি উইকেট শিকার করেন ধ্রুব।
দলের ১৩তম ও নিজের শেষ ওভারে মেইডেন সহ দুই উইকেট নেন ধ্রুব। প্রথম বলেই সাকলাইন সজীবকে এলবিডব্লিউ করে ড্রেসিংরুমের পথ দেখান। পঞ্চম বলে ডিফন্স করতে গিয়ে উইকেটের পেছনে সোহানের কাছে তালুবন্দি হন ইমরান খান। সেই সঙ্গে পূর্ণ হয় ধ্রুবর পাঁচ উইকেট।

শ্রীলঙ্কায় এই ডিসেম্বরেই অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দু’সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।

Reneta

টপঅর্ডারে ইনফর্ম একজন ব্যাটসম্যান দরকার ছিল রাজশাহীরও। তাই বিকেএসপির ছাত্র ধ্রুবকে চট্টগ্রাম যাওয়ার সময়ই দলভুক্ত করে নেয় রাজশাহী।

ব্যাট হাতে নিজেকে প্রমানের সুযোগ পাওয়ার আগেই, বল হাতে নিজেকে প্রমান করে দিলেন ধ্রুব!
চিটাগংয়ের বিপক্ষে আজকের ম্যাচে ধ্রুবকে খেলানোর সিদ্ধান্তটা নাকি ছিলো দলের জন্য ঝুঁকিপূর্ণ । ঠিক তাই । ঝুঁকিপূর্ণই, তবে চট্টগ্রাম দলের জন্য !

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT