চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিন্নি বললেন, এসব আমার বিরুদ্ধে অপপ্রচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ, জনপদ, বরগুনা
A A

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত দাবি করে ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে বরগুনায় করা মানববন্ধনের পর মিন্নি বলছেন, মামলায় অভিযুক্ত আসামিদের আড়াল করতেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় তিনি অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রোববার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনার সর্বস্তরের জনগণেরর ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ উপস্থিত ছিলেন।

এরপর বেলা সাড়ে ১২টায় মানববন্ধন ও গতকাল রিফাত শরীফের বাবা দুলাল শরীফের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেন নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

এ সময় তিনি দাবি করেন, মামলায় অভিযুক্ত আসামিদের আড়াল করতেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার শ্বশুর অসুস্থ মানুষ। তিনি কখন কোথায় কি বলেন তার কোন ঠিক নেই। তবে আমার মনে হচ্ছে তাকে দিয়ে কোন মহল স্বার্থ হাসিল করার জন্য আমাকে জড়িয়ে মামলাটিকে হালকা করার চেষ্টা হচ্ছে। যাতে করে আসামিরা ছাড়া পেয়ে যেতে পারে। আর আমার যদি নয়নের সাথে বিয়েই হবে তবে যখন রিফাতের সাথে বিয়ে হয়েছিলো তখন নয়ন কেন বাধা দেয়নি।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ: বরগুনামিন্নিরিফাত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খতনার ভয়ে বাড়ির ছাদে, ছবি ভাইরাল ফেসবুকে

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগের ‘উগ্র’ কাণ্ড বিশ্বকাপের ফাইনালেও!

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগের ‘উগ্র’ কাণ্ড বিশ্বকাপের ফাইনালেও!

নারীর নেতৃত্বে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT