চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনার উদ্দেশে হাজিদের যাত্রা

চকোর মালিথা চকোর মালিথা
১০:০৭ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন তারা। এখানেই পশু কোরবানি দিয়ে ঈদ উল আজহা পালন করবেন হাজিরা। রোববার আরাফাত ময়দানে হজের প্রধানতম আনুষ্ঠানিকতায় হাজিরা খুতবা শেষে বিশ্ব মানবতার মঙ্গল কামনা এবং মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য দোয়া করেন।

রোববার দিনভর মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে এভাবেই নিজেকে সমর্পন করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখো মুসল্লি।

আরাফাতের এই পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম।

Banglabid

হজের আনুষ্ঠানিকতার মূল অনুসঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদী আরবের গ্র্যান্ড মসজিদের ঈমাম শেখ সালিহ বিন হামিদ। বলেছেন, দুনিয়াতে যারা ফ্যাসাদ সৃষ্টি করে তারা ইসলামের বন্ধু নয়। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।

স্বাস্থ্যের কারণ দেখিয়ে ১৯৮১ সাল থেকে একটানা ৩৫ বছর খুতবা দেয়া সৌদী আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শাইখ এ বছর খুতবা দেয়া থেকে বিরত ছিলেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রথমবারের মতো দেয়া খুতবায় শেখ সালিহ বিন হামিদ বলেছেন যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের বড় পরিকল্পনা রয়েছে ইসলামকে ধ্বংস করার। আবার কথায় কথায় কাফের বলে যারা ফতোয়া দিচ্ছেন তারাও সঠিক পথে নেই বলেও খুতবায় দাবি করেন তিনি।

জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরফাতের খোলা ময়দানে সকল হাজি এক সঙ্গে কসরের নামাজ আদায় করে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তারা।

Reneta

এরপর নিয়ম অনুযায়ী তারা চলে যান মুজদালিফায়। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানকে মারার প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।

ভোরে ফজরের নামাজ পড়ে হাজিরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশ্যে। সেখানে ৩ দিন অবস্থান করে পর্যায়ক্রমে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুড়বেন হাজিরা। এরপর পশু কোরবানি করে পালন করবেন পবিত্র ঈদুল আজহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ইউএস ওপেনে প্রথম শিরোপা জিতলেন ভাভরিঙ্কা

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT