চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিতু হত্যা তদন্তে অগ্রগতি নেই’

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৩:৩৮ অপরাহ্ণ ১৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

মনিটরিং কমিটি করেও এসপি বাবুল আক্তারের স্ত্রীর খুনীদের এখনও গ্রেফতার
করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন ৩ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদেও কোনো
গুরুত্বপূর্ণ তথ্য পায়নি ডিবি। তদন্তে অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন
চট্টগ্রামের পুলিশ কমিশনার।

মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে মাস্টারমাইন্ড বলে কথিত শাহ জামান রবিন, শিবির নেতা আবু নছর গুন্নু এবং জেএমবি সদস্য বুলবুল আহমেদ ফুয়াদ ওরফে আপেলের।

তবে জিজ্ঞাসাবাদে ওই হত্যার কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল কাহার।

Banglabid

তিনি বলেন, তদন্তের যতদিক আছে সবগুলো চুলাচেড়া বিচার বিশ্লেষণ করা হচ্ছে। কোনো কিছু যেন বাদ না যায়। যাতে করে একটা বিষয় বাদ যাওয়ার কারণে সফলতা আসবে না এমন কোনো সুযোগই আমরা দিতে চাই না। এখন সেই মোটরসাইকেল থেকে শুরু করে মাইক্রোবাস এবং যে দু’জনকে ধরা হয়েছে সেরকম অনেক কিছুই আছে আমাদের কাছে যেগুলো মেলানোর অপেক্ষায় আছি মেলালে হয়তো একটা রেজাল্ট দিতে পারব।

চট্টগ্রামের জিইসি মোড়ে ৫ জুন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সাহসী কর্মকর্তা এবং জঙ্গিবিরোধী অভিযানে সফল বলে পরিচিত এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার নেপথ্যে জঙ্গি সম্পৃক্ততাকে সন্দেহে রেখে মামলার তদন্ত চলছে বলেও জানান ইকবাল বাহার।

তিনি বলেন, টার্গেট কিলিং যখন হয় তখন অপরাধী আট ঘাট বেধেই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। পুলিশের কাছে এমন তথ্য আগাম পাওয়া গেলে নিবারণ করা সম্ভব কিন্তু প্রায় ক্ষেত্রে এমন তথ্য পাওয়া হয়ে ওঠে না।

Reneta

সেই জায়গাতে সাংবাদিকদের কাছে সহযোগীতা চান ইকবাল বাহার। সাংবাদিকদের বলেন, আপনারা মাঠ-ঘাট চষে বেড়ান ঘুরে বেড়ান অনেক কিছুই হয়তো আপনার জানতে পারেন। আসলে এই জায়গাতে দেশবাসীকে সম্মলিতভাবে প্রতিরোধ করতে হবে।

হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তদন্ত কর্মকর্তা বদল করা ছাড়াও বুধবার বিশেষ অপরাধ শাখার অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত সহায়ক কমিটি করা হয়।

চট্টগ্রামের জিইসি মোড়ে ৫ জুন রোববার সকালে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্যপ্রযুক্তির সংবাদে গুরুত্ব দিতে তথ্যমন্ত্রীর আহবান

পরবর্তী

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ৫০ হাজার

পরবর্তী

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ৫০ হাজার

সংসদ নির্বাচনের লড়াইয়ে জ্যোতিকা জ্যোতি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT