চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিটে গেল ক্রিকেটার-বোর্ড দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দিনভর অনিশ্চয়তা আর নানামুখী তৎপরতার শেষে রাতে নেমে এলো শান্তির পরশ। মিটে গেল ক্রিকেটার-বোর্ড দ্বন্দ্ব। আলোচনায় সমঝোতার পথ খুলেছে বিসিবি ও সাকিব-তামিমদের মাঝে। দাবি পূরণের আশ্বাস পেয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা।

ভারত সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর থেকে। দুদিন পিছিয়ে শনিবার থেকে শুরু হবে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। তাতে আবারও ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াই ফিরছে চেনারূপে।

বুধবার রাতে বিসিবি কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বেশিরভাগ দাবি পূরণের আশ্বাস পেয়েছেন ক্রিকেটাররা। তাতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ১১ দফা জানিয়ে ক্রিকেট বর্জনের ঘোষণা দেয়া বিজয়-নাঈমরা। বুধবার যাতে দুটি নতুন দাবি যোগ করে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছেন তারা।

Banglabid

এর আগে বুধবার দিন কাটে নানা অনিশ্চয়তা, শঙ্কা আর অপেক্ষায়। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গণভবনে যান বিসিবি সভাপতি। সেখান থেকে নাজমুল হাসান সোজা বিসিবিতে ফেরেন। তার বরাত দিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসার জন্য অপেক্ষা করছেন তারা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য সকালেই জানিয়েছিলেন, বুধবার বিকেল ৫টায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত তারা। দেশের ক্রিকেটে অচলাবস্থা নিরসনে ক্রিকেটারদের দিকে তাকিয়ে বোর্ড পরিচালকরা।

কিন্তু নাজমুল হাসানের ডাকে সাড়া দিয়ে মিরপুরে বৈঠকে বসেননি সাকিব-তামিমরা। বিসিবি প্রধান ও অন্য বোর্ড পরিচালকরা যখন অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, তখন সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের খবর আসে। সেখানেও চমক, কোনো ক্রিকেটার নন, প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন ক্রিকেটারদের মনোনীত একজন আইনজীবী। তিনি জানান নতুন দুটিসহ ১৩টি দাবি নিয়ে বোর্ডের কাছে গেছে ক্রিকেটারদের চিঠি।

Reneta

গুলশানে যখন ক্রিকেটারদের রুদ্ধদ্বার বৈঠক ও পরে সংবাদ সম্মেলন চলছিল, তখনও বিসিবিতে বোর্ড সভাপতিসহ অন্য পরিচালকরা তাদের অপেক্ষায় আলোচনার জন্য। গুলশান পর্ব শেষে ক্রিকেটাররা রাতেই বিসিবির কর্তাদের সঙ্গে বসার সিদ্ধান্ত জানান। সেই বৈঠকেই এসেছে আশ্বাস। মিলেছে সমঝোতার পথ।

বুধবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে নতুন দুটিসহ যে ১৩ দফার কথা জানান ক্রিকেটারদের আইনজীবী, তাতে নতুন দাবিতে ক্রিকেট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ক্রিকেট বোর্ডের মুনাফার একটি অংশের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি এক লাখ টাকা করার চাওয়া এসেছে। আর নারী ক্রিকেটারদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের বেতনের ভারসাম্যের দাবি তুলেছেন তারা। ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ক্রিকেটারদের এসব দাবির কথা তুলে ধরেন।

মঙ্গলবার নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে অবশ্য সাকিব-তামিমদের ধর্মঘটে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন। ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলেছিলেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দিনশেষে আপাতত স্বস্তির নিঃশ্বাস।

অক্টোবরের শেষদিকে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুদল। ৭ ও ১০ তারিখে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। ম্যাচ তিনটি যথাক্রমে দিল্লি, রাজকোট ও নাগপুরে হবে।

এরপর বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে, ইন্দোরে ১৪ নভেম্বর থেকে। আর দ্বিতীয় তথা শেষ টেস্টটি কলকাতার ইডেনে গার্ডেনসে, ২২ নভেম্বর থেকে।

এই নিয়ে টেস্ট খেলতে দ্বিতীয়বার ভারত সফরে যাওয়া দোরগোড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৭’র ফেব্রুয়ারিতে একটি টেস্ট ম্যাচ খেলতে দেশটিতে গিয়েছিল টাইগার বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ের শিরিন শিলা 

পরবর্তী

ডিপিএলে উন্মুক্ত দলবদল, বিপিএলে ফিরবে ফ্র্যাঞ্চাইজি

পরবর্তী

ডিপিএলে উন্মুক্ত দলবদল, বিপিএলে ফিরবে ফ্র্যাঞ্চাইজি

পারিশ্রমিক বাড়াতে কার্পণ্য করবে না বিসিবি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT