চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-বাবার সম্পর্কের অবনতির জন্য বিবিসিকে দায়ী করলেন প্রিন্স উইলিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স উইলিয়ামের ছবি, তিনি একটি ব্লেজার পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা প্রিন্সেস ডায়ানার বিড়ম্বনা এবং বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতির জন্য বিবিসির সাক্ষাৎকারগ্রহণকেই দায়ী করেছেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।

বিবিসি তার মানদণ্ডের নিচে নেমে গেছিলো বলেই তদন্তে উঠে এসেছে । এক ভিডিওবার্তায় প্রিন্স উইলিয়াম বলেন, তিনি বেশি দুঃখ পেয়েছিলেন যখন জেনেছেন ডায়ানা জানতেনই না যে তিনি প্রতারিত হচ্ছেন।

তিনি এও বলেন, মা শুধু ওই প্রতারক সাংবাদিকের কাছেই ব্যর্থ হননি বরং তার বসদের দ্বারাও হয়েছিলেন।

নিজের মায়ের মৃত্যুর জন্য বিষাক্ত গণমাধ্যম সংস্কৃতিকে দায়ী করেন প্রিন্স হ্যারিও। একটি আলাদা বিবৃতিতে তিনি বলেন, শোষণ এবং অনৈতিক চর্চা সংস্কৃতির ছোট ছোট প্রভাবই তার মায়ের জীবন নিয়েছে। বর্তমানেও এই ধরনের চর্চা বিস্তৃত আকারে আছে। সেটা একটা আউটলেট, একটা নেটওয়ার্ক অথবা একটা প্রকাশনার থেকে বড় আকারে আছে।

হ্যারি বলেন, এই জন্যই আমাদের মা প্রাণ হারালেন কিন্তু কিছুই বদলালো না। তার উত্তরাধিকার রক্ষা করে আমরা সবার জীবন রক্ষা করতে পারি এবং সেই মর্যাদাকে ধরে রাখতে পারি যেটার সাথে তিনি জীবন যাপন করেছেন।

১৯৯৫ সালে ডায়ানার ওই সাক্ষাৎকার নেন যুক্তরাজ্যে বিবিসির সুপরিচিত সাংবাদিক মার্টিন বাশির। এর দুই বছর পরই মাত্র ৩৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। ওই সময়ে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি দুজনেই শিশু ছিলো।

একটি স্বতন্ত্র তদন্তে অবসরপ্রাপ্ত বিচারক লর্ড ডাইসন দেখিয়েছেন যে, ওই সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক মার্টিন বাশির ‘প্রতারণামূলক’ আচরণ করেছেন এবং মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সাক্ষাৎকার পাওয়ার জন্য।

বিবিসি ওই বিতর্কিত ইন্টারভিউয়ের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরেই এমন বক্তব্য দিলেন প্রিন্স উইলিয়াম। ওই সাক্ষাৎকারে প্রিন্স চার্লসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের নানান দিক উঠে আসে।

এরপরে বিবিসি নিজে একটি তদন্ত পরিচালনা করেছিলো। কিন্তু লর্ড ডাইসন সেই তদন্তকে ত্রুটিযুক্ত বলেই উল্লেখ করেছেন।

ট্যাগ: প্রিন্স উইলিয়ামপ্রিন্সেস ডায়ানাব্রিটিশ রাজপরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিষেকের স্বপ্নের চরিত্র আল পাচিনোর ‘টনি মন্টানা’

পরবর্তী

অরিজিৎ সিংয়ের মায়ের মৃত্যু, টলি-বলিতে শোক

পরবর্তী
অরিজিৎ সিংয়ের মা মৃত্যুর শোক, পরিবারের সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরিজিৎ সিংয়ের মায়ের মৃত্যু, টলি-বলিতে শোক

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশাসনের জন্য অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনা হচ্ছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT