চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জন্য উপহার

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
২:৪৪ পূর্বাহ্ন ০৯, মে ২০১৫
অন্যান্য
A A

দিন পেরোলেই মা দিবস। কি দেবেন ভাবছেন? একটা পারফিউমের বোতল নাকি একটা কার্ড?

কেমন হয় যদি আপনার বিশেষ উপহার তার মুখের  স্মিত হাসিটা আরো একটু বেশি বিস্তৃত করতে পারে? জেনে নিন মা দিবসে, মাকে দেয়ার জন্য কিছু বিশেষ উপহারের আইডিয়া। বাজার থেকে কেনা কিছু সাধারণ জিনিস নিজের মতো করে গুছিয়ে উপস্থাপন করলেই দেখবেন বেশি খুশি হয়ে উঠবেন তিনি।

ভালোবাসায় ভরা একটি পাত্র: মায়ের পছন্দের চকলেট বা কুকিজতো দিতেই পারেন। কিন্তু সেটাই এমন করে দিতে পারেন যেন মায়ের খুশির মাত্রাটা আরো বেড়ে যায়। একটা কাচের জারে এসব কুকিজ ভরে ফেলুন। তারপর বোতলটাতে গ্লাস পেইন্ট করিয়ে নিন। পরে রঙিন কাগজে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখে লাগিয়ে দিন জারের উপর। রঙচঙে রিবন দিয়ে সুন্দর করে বেঁধে সকাল বেলা ঘুম ভাঙতেই মায়ের হাতে তুলে দিন। দেখবেন মায়ের হাসিটা বিস্তৃত হবেই।

বোতলভরা ক্ষুদে বার্তা: হয়তো আইডিয়াটা পুরোনো কিন্তু বেশ দ্রুত কাজটা করা যাবে এবং মজারও। এজন্য দরকার হবে, একটা পুরোনো বোতলে ছোট ছোট নানান রঙের কাগজে করে মনের কথা লিখুন। তারপর সেটা একটি পুরোনো কাচের বোতলে ভরে রিবন বেঁধে দিন গলায়। সকালে ব্রেকফাস্ট বা কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। চাইলে ছোট ছোট কিছু রঙিন কাগজের নৌকা বানিয়েও ব্রেকফাস্ট ট্রেতে রেখে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।

কানের দুল অর্গানাইজার: সব মা-ই চান একটি গোছানো সংসার। আর বিশেষ করে যে জিনিস তিনি ভালোবাসেন সেটা গোছানো দেখলেতো তার আনন্দের সীমা থাকবে না। মা দিবসে তাকে বানিয়ে দিতে পারেন কানের দুল অর্গানাইজার। এজন্য আপনার দরকার হবে কেবল চিজ গ্রেটার এবং অল্প খানিকটা রঙ। পছন্দের রঙে রাঙিয়ে নিন চিজ গ্রেটার। রং শুকিয়ে গেলে একটা সূক্ষ্ম কিছু দিয়ে গ্রেটারের বড় বড় ছিদ্রগুলো থেকে রঙ সরিয়ে ফেলুন। এবার সেই বড় বড় ছিদ্রগুলোতে কানের দুল ঝুলিয়ে দিন। হয়ে গেলো অসাধারণ কানের দুল স্ট্যান্ড।

সাবান শিল্প: হয়তো খুবই কঠিন শোনাচ্ছে। আদতে কিন্তু এটা খুবই সাধারণ একটি উপায়। পছন্দের কোনো ডিজাইন বেছে নিন। হতে পারে সেটা কোনো সাধারণ ফুল, মায়ের নাম আর যদি অঙ্কনে পারদর্শী হন তাহলে মা এবং নিজের পোর্ট্রেট। হালকা রঙের কোনো সাবান বেছে নিন। এরপর সেটার উপর পছন্দের ডিজাইনটা কার্ভ করে নিন। কোনো চামচ বা ট্রেসিং পেপার ব্যবহার করে ভালো ফিনিশিং দিতে পারবেন। তারপর সেটা মায়ের হাতে তুলে দিন।

Reneta

ভিন্ন রকম ‍উপহার মায়ের মুখে হাসি ফোটাবে নিশ্চিত। মায়ের জন্য এটুকু নিশ্চয়ই আপনি করতে পারেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT