চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ১০০ বলের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বক্রিকেটে ১০০ বলের ম্যাচ আলোচনায় আসতে না আসতে বাংলাদেশে এই ধরণের টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভাল হবে এই ফরম্যাটে।

কক্সবাজারে এবার বসবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের তৃতীয় আসর। ২ থেকে ৫ মে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

মিরপুরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, ৬ দলের পরিবর্তে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে ৫টি ফ্র্যাঞ্চাইজি।

Banglabid

১০০ বলের ম্যাচের ধারণা নিয়ে এসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২০ সাল নাগাদ তারা ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটের টুর্নামেন্ট অন্তর্ভুক্ত করবে।

ইসিবির প্রস্তাবিত পরিকল্পনায় প্রতিটি দল স্বাভাবিক নিয়মে ১৫ ওভার বল করবে। বাকি ওভারটি হবে ১০ বলের। তবে ইনিংসের কোন সময়ে ১০ বলের ওভারটি করতে হবে, সেটি ইসিবির প্রস্তাবে পরিষ্কার করা হয়নি।

সোমবার আকরাম খান বলেন, ‘এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি, এটা কেমন। যদি মনে হয় এটা ভালো হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে ভবিষ্যতেও এটা হতে পারে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। শেষ ওভারের ১০ বল একজন বোলারই করবে।’

Reneta

টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ দল বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স। পাঁচ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে লিগ পর্বে। সেরা দুই দল উন্নীত হবে ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল ৫ মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘সঞ্জু’র টিজারে রণবীর, নাকি সঞ্জয় দত্ত!

পরবর্তী

রাজীব স্বরলিপিতে ‘কেন এমন হয়’

পরবর্তী

রাজীব স্বরলিপিতে ‘কেন এমন হয়’

সিদ্দিকুর রহমান

বিটিআই ওপেনে অচেনা সিদ্দিকুর

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT