চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিবদের বেতন বাড়ছে, তবে..

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছরের এপ্রিলে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১৪ ক্রিকেটারের বেতন বেড়েছিল প্রায় দ্বিগুণ। ম্যাচ ফি’ও বেড়েছিল উল্লেখযোগ্য হারে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, এবার কেবল বেতনটাই বাড়ছে ক্রিকেটারদের।

মাশরাফী-সাকিবদের বেতন কত শতাংশ বাড়বে সেটি নিয়ে অবশ্য সুনির্দিষ্ট তথ্য দেননি আকরাম। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা কমে আসতে পারে বলেও জানালেন সাবেক এ অধিনায়ক।

পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের বেতনের পার্থক্য যোজন-যোজন। তবে অন্য দেশের সঙ্গে তুলনা না করার কথাাও বলেছেন আকরাম।

Banglabid

‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়রা যে পারিশ্রমিক পায়, অন্য অনেক দেশেই কিন্তু এরচেয়ে কম। সেসব সবার মাথায় রাখা উচিত। যেসব ক্রিকেটার এসব নিয়ে কথা বলে, তাদেরও ভাবা উচিত। আমার মনে হয় আমরা চেষ্টা করেছি। গতবার যেমন প্রায় শতভাগ বেতন বাড়িয়েছিলাম। সে বিষয়টা আমাদের মাথায় আছে এবং আস্তে আস্তে এটা বাড়াব। কিন্তু অন্য দলের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলেও ঠিকই আছে। আমরা তো সাধারণত বাড়াই। যতদিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। এবারও বাড়বে।’

বিসিবির পরিচালনা বিভাগ থেকে বোর্ডের কাছে প্রস্তাব করা হয়েছে বেতন বাড়ানোর। বুধবার বোর্ড কার্যালয়ে বসবে সভা। সেখানেই চূড়ান্ত অনুমোদন হবে বেতন বাড়ানোর ব্যাপারটি। আর কার্যকর হবে জানুয়ারি থেকে।

কেন্দ্রীয় চুক্তিতে কে কোন গ্রেডে-

Reneta

এ+ গ্রেড (৪ লাখ টাকা): মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল

এ গ্রেড (৩ লাখ টাকা): মাহমুদউল্লাহ রিয়াদ

বি গ্রেড (২ লাখ টাকা): ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার

সি গ্রেড (১.৫ লাখ টাকা): রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত

ডি গ্রেড (১ লাখ টাকা): তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ

*অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পান বাড়তি ২০ হাজার টাকা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

এসএমই-ভোক্তা ঋণ বাড়াচ্ছে প্রাইম ব্যাংক

পরবর্তী

প্রধানমন্ত্রী সমাধান দেয়ার পরও কেন নতুন উস্কানি?

পরবর্তী

প্রধানমন্ত্রী সমাধান দেয়ার পরও কেন নতুন উস্কানি?

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদ

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT