চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী-সাকিবদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ভারতের দেরাদুনে যাবে বাংলাদেশ দল। তার আগে সোমবার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতারে ক্রিকেটাররা ছাড়াও আমন্ত্রিত ছিলেন বিভিন্ন সংবাদপত্র, সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলের সম্পাদক ও সাংবাদিক; চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা।

ইফতারের আগে ক্রিকেট দলের পক্ষ থেকে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (এমপি) এসময় ক্রিকেটারদের সঙ্গে ছিলেন।

Banglabid

পরে বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ফাঁকে ওয়ানডে অধিনায়ক মাশরাফীকে ডেকে একান্তে আলাপ করেন তিনি।

সোমবার ব্যাট-বল থেকে দূরে থাকলেও ব্যস্ততায় কেটেছে ক্রিকেটারদের। দুপুরে মিরপুরের একাডেমি ভবনে জড়ো হন সবাই। বেশিরভাগ ক্রিকেটারই পড়েন সাদা রংয়ের পাঞ্জাবি। স্টেডিয়াম থেকে বেরিয়ে তারা অংশ নেন একটি দৈনিকের ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখান থেকে পুরো দল চলে যায় প্রধানমন্ত্রীর দাওয়াতে।

Reneta

রোববার আইপিএলের ফাইনাল খেলে সোমবার দুপুরেই ঢাকায় ফেরা টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও যোগ দেন ইফতারে। বিশ্ব একাদশের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে ইংল্যান্ডে থাকায় ছিলেন না তামিম ইকবাল। বাকি সব ক্রিকেটারই ছিলেন প্রধানমন্ত্রীর ইফতারে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ইফতারলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

পরবর্তী

রাষ্ট্রপতির হাত থেকে পদক নিলেন ৭ গুণীজন

পরবর্তী

রাষ্ট্রপতির হাত থেকে পদক নিলেন ৭ গুণীজন

‘এ’ দলে সুযোগ পাচ্ছেন কারা?

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT