চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে পাওয়া কেন সৌভাগ্যের?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার সাফল্যগাঁথা মহাকাব্য লেখার মত রসদ যুগিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেটি কম নয়। টানা তিনবার শিরোপা উঁচিয়ে ধরে অধিনায়ক হিসেবে নিজেকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক এবার খেলছেন রংপুর রাইডার্সের জার্সিতে। মাশরাফীকে পেয়ে দলটির ফ্র্যাঞ্চাইজি-কোচ-খেলোয়াড়দের গর্বের শেষ নেই।

মাশরাফী দু’বার ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন। গত আসরেই কেবল শিরোপা হাতে ওঠেনি তার। রংপুর এবার শক্তিশালী দল সাজিয়েছে। আশাবাদী মাশরাফী, আশাবাদী রাইডার্স শিবিরও। দলটির আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগার অন্যতম কারণ আবার মাশরাফী।

অস্ট্রেলিয়ান কোচ টম মুডি প্রথমবার মাশরাফীর সঙ্গে কাজ করতে কতটা মুখিয়ে আছেন সে কথা জানিয়েছেন আগেই। সতীর্থ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তার রোমাঞ্চের কথা। শনিবার রংপুরের জার্সি গায়ে প্রথমবার অনুশীলনে নেমে ইংলিশ ক্রিকেটার রবি বোপারা সবার আগে বললেন ম্যাশের কথাই, ‘মাশরাফীর মতো ক্রিকেটার পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্যের।’

মিরপুরের একাডেমি মাঠে দাঁড়িয়ে মাশরাফী প্রসঙ্গে বোপারা বললেন, ‘ও এমনই এক খেলোয়াড় যে কিনা নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলে। যা যেকোনো দলের জন্যই ভালো। ওর মত একজন অধিনায়ক দলে থাকলে কেউই আলস্য নিয়ে বসে থাকতে পারবে না। সে একজন ভাল ক্রিকেটার। বোলিংয়ে ধারাবাহিকতা অসাধারণ। স্পিনারদেরও দারুণ খেলে। ওর মত ক্রিকেটার পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্যের।’

বিপিএলে পরিচিত মুখ বোপারাও। চিটাগং কিংস, সিলেট সুপার স্টার্স, ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই অলরাউন্ডার পরিচিত জায়গায় আবারও আসতে পেরে দারুণ খুশি, ‘বাংলাদেশে আসতে পেরে খুবই ভাল লাগছে। রংপুরে পুরনো ও নতুন প্লেয়ারদের সাথে আমি খেলব। জিয়াউর রহমানের সঙ্গে এর আগে আমি ৫০ ওভারের ম্যাচ (প্রিমিয়ার লিগ) খেলেছি। দলে কিছু ইংলিশ প্লেয়ারও আছে। তাছাড়া কোচ হিসেবে টম মুডিকে পেয়েও ভাল লাগছে। ওর সাথে আমি আগেও কাজ করেছি।’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় বড় তারকার সমারোহে এবারের আসরে প্রতিদ্বন্দ্বীতা তুঙ্গে থাকবে বলেই মনে করছেন বোপারা, ‘বিপিএলে আগেও বড় তারকা প্লেয়াররা খেলেছে। সাঙ্গাকারা ও ব্রাভোর মতো অসংখ্য বড় তারকারা খেলেছে। আশা করছি প্রতিদ্বন্দ্বীতা ভালই হবে। বাংলাদেশের স্থানীয় প্লেয়াররাও খুবই ভাল। এখানে কোয়ালিটি স্পিনাররা আছে। ম্যাচের অনেকটাই যদিও পিচের উপর নির্ভর করে। পিচ ভাল হলে প্রতিদ্বন্দ্বীতাও জমে ওঠে। আমি প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা আশা করছি।’

শনিবার দুপুরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে রংপুর। নেটে ব্যাটিং নিয়েই বেশি মনযোগী ছিলেন মাশরাফী। বোপারা ছাড়াও আরও দুই বিদেশি যোগ দিয়েছেন অনুশীলনে। তারা, অ্যাডাম স্মিথ ও শ্যাম হেইন।

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওই দেখা যায় জানালায় আলো, হঠাৎ খামারবাড়ি

পরবর্তী

জিতিয়েই মরিনহোকে মার্শিয়ালের জবাব

পরবর্তী
Manchester United ফুটবলার গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতিয়েই মরিনহোকে মার্শিয়ালের জবাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত প্রশ্ন

সাম্প্রদায়িক প্রশ্ন এবং শিক্ষার অগস্ত্যযাত্রা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT