চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে নিয়ে সমালোচনায় তামিমের কড়া জবাব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৬ অপরাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: ‘একাদশে থাকার যোগ্য নন মাশরাফী’ ভারতীয় সাবেক পেসার অজিত আগারকারের এই মন্তব্যের পর বাংলাদেশের কিছু মানুষও মেতেছেন অধিনায়কের সমালোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যার কিছুটা চোখে পড়েছে তামিম ইকবালের। এ ক্রিকেটারের অনুরোধ কিছু লেখা বা বলার আগে বাংলাদেশের ক্রিকেটের জন্য মাশরাফী বিন মোর্ত্তজার অবদানের কথা একটু স্মরণ করতে।

বিশ্বকাপে শুরুর তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি তামিম নিজেও। সমালোচনা থেকে দূরে নয় এ ওপেনারও। নিজের কথা না ভাবলেও বিশ্বকাপের মাঝপথে মাশরাফীকে নিয়ে সমালোচনায় মর্মাহত তামিম। টন্টনের সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ব্যাটিং অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে অনেক কথাই বললেন মাশরাফী প্রসঙ্গে।

‘কথাটা বলে কারা সেটা গুরুত্বপূর্ণ। কারা কথা বলছে? আমি আমার কথা বাদ দেই। আমি মাশরাফী ভাইয়ের কথাই বলি। আমি কোনো একটা সাক্ষাতকারে বলছিলাম, ধরেন যারা এই কথাটা লিখছে বা যারা এই আলোচনা করছে তারা যদি ওই লেখাটা লেখার আগে বা ওই কথাটা বলার আগে দুইটা মিনিট যদি একটু চিন্তা করে যে, আমি কার ব্যাপারে বলছি। সে (মাশরাফী) কত কিছুই না করেছে শেষ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

‘এখন ধরেন সে আনফিট! যদি আনফিটের কথা বলতে হয় সে দশ বছর ধরেই আনফিট। তার দুইটা হাঁটু তো কোনো সময়ই ভালো ছিল না। তখন কিন্তু আমরা সেটা আবেগ দিয়ে দেখেছি। এখন হয়তবা পারফরম্যান্সে একটু উনিশ-বিশ হচ্ছে, আমরা এটাকে অনেক বড় করে দেখছি। এমন একজন ব্যক্তির ব্যাপারে আমরা বলছি যে, ওই ব্যক্তির হাত ধরেই আজ কিন্তু আমাদের এখানে আসা। দল হিসেবে তো বটেই আমার নিজেরও।’

‘এটা খুবই দুর্ভাগ্যজনক মনে হয় আমার কাছে। কারণ উনি যা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশে ক্রিকেটকে এখানে আনার জন্য। উনার ব্যাপারে এইভাবে মন্তব্য করা বা এভাবে আলোচনা করা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। সে অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য। সে যা দিচ্ছে! কিছু কিছু বিদেশি মানুষ বলেছে আমি শুনেছি। তো উনারা নিজেদের জীবনে কি করেছেন? সবচেয়ে বড় প্রশ্ন হল এটা। ওনারা নিজেদের জীবনে কী করেছেন যে একটা মানুষকে নিয়ে এভাবে বলা! দেশের বাইরের মানুষ কী বলছেন এটা নিয়ে ভাবছি না। সবাই মতামত দিতে পারেন। কিন্তু দেশের মানুষের এটা বোঝা উচিত আমি যখন মাশরাফী বিন মোর্ত্তজার ব্যাপারে একটা কথা বলছি তিনি দেশের জন্য কী করেছেন।’-অনবরত বলে যান তামিম।

সমর্থকদের প্রতি সাকিব অনুরোধ জানান, দুধের মাছি না হয়ে খারাপ সময়েও খেলোয়াড়দের পাশে থাকতে এবং ছন্দে ফিরতে উৎসাহ জোগাতে,‘একজন খেলোয়াড়ের জীবনে দুইটা পার্ট থাকে। ভালো খেলবেন নয়তো ভালো খেলবেন না। খালি আপনি ভালো খেললেই সাথে থাকবেন এমন না, খারাপ খেললেও সাথে থাকতে হবে। মেগা ইভেন্টে প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলে না। যে টিম চ্যাম্পিয়নও হবে তাদের ১১জন খেলোয়াড়ই কিন্তু ভালো খেলবে না। কিছু খেলোয়াড় ফর্মে থাকবে, কিছু থাকবে না। মাশরাফী ভাই টিমের জন্য কত কিছু করেছেন সেটি আমাদের মনে রাখা উচিত।’

ট্যাগ: তামিমবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইকোসকে বিপুল ভোটে বাংলাদেশের জয়

পরবর্তী

‘বিশ্বকাপ শেষেই বিশ্ব জানবে ধোনির যত নোংরামি’

পরবর্তী

‘বিশ্বকাপ শেষেই বিশ্ব জানবে ধোনির যত নোংরামি’

ভেজালের দেশে ভেজাল জীবন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT