চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির ‘হ্যাঁ’, নাজমুলের ‘না’ নিয়ে বিভ্রান্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মাশরাফি বিন মর্তুজা বলছেন আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন। আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ‘না, মাশরাফি শুধু অধিনায়কত্ব ছেড়েছেন। অবসর নেননি।’

দলের সঙ্গেই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি একটা কথা বারবারই বলছি মাশরাফি কিন্তু টি-টুয়েন্টি এখনও ছাড়েনি। আমরা এখনও বলিনি সে স্কোয়াডে নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে। আমরা তিনটা ফরম্যাটে তিনজনকে অধিনায়ক করতে চাই। সেটা আমি আগেই বলেছি। ও যদি ফিট থাকে খেলবে। যদি বলে খেলতে চাই না, আর তাকে টিমে যদি দরকার হয়, তাহলে কি ছেড়ে দিব?’

মাশরাফির অবসর নিয়ে নাজমুলের মুখ থেকে এমন ‘না’ উচ্চারিত হলেও মাশরাফি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি আর টি-টুয়েন্টি খেলবেন না। এমনকি নিজের ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলে দেন, এই অবসর তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে।

Banglabid

‘মুশফিক তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিল, দুই ফরম্যাট থেকে চলে গেছে। তার মানে কি ও দল থেকে বিদায় নিয়েছে?’ নিজের বক্তব্য প্রতিষ্ঠিত করতে নাজমুলের যুক্তি।

মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে মাশরফি শুধু একজন প্লেয়ারই নন, ও দলের জন্য এমন একজন দরকারি খেলোয়াড় যাকে দলের প্রয়োজন ছিল। গুরুত্বপূর্ণ সময়ে যখন পারফর্ম করা দরকার, তখন করেছে। যখন মাশরাফিকে অধিনায়ক করা হয়, তখন ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াডেই ছিল না। ও তখন ইনজুরিতে। ওকে যখন অধিনায়ক বানানো হয়েছে, তখন নিশ্চয়ই একটা বিশেষ কথা চিন্তা করে করা হয়েছিল এবং সেই রোলটা সে সার্থকভাবে করেছে। সেজন্য ওর পাশাপাশি আমরাও গর্বিত।’

নাজমুল হাসানের দাবি মাশরাফি মোটেও ক্ষোভ নিয়ে অধিনায়কত্ব ছাড়েননি, ‘সবাই বলছে মাশরাফি ক্ষোভ নিয়ে বিদায় নিচ্ছে। আপনাদের কী মূল্যায়ন? বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের টি-টুয়েন্টি থেকে কে রিটায়ার্ড করল, কে গেল এইটা নিয়ে কোনদিন কোন জায়গায় নিউজ দেখেনি। শুধু বাংলাদেশেই এত হুলস্থূল দেখছি। যেকোনো দেশে ওডিআই নিয়ে কথা হয়, টেস্ট নিয়ে হয়, কিন্তু টি-টুয়েন্টি নিয়ে এত আলোচনা হয় না।’

Reneta

মাশরাফির ক্ষোভ না থাকলেও কষ্ট থাকতে পারে বলে মনে করেন নাজমুল, ‘মাশরাফির মনে কষ্ট না থাকার কোন কারণ নেই। কারণ ও একজন খেলোয়াড়।’

এই কথা বলার পর মাশরাফির অবসর নিয়ে আবার উল্টো কথা বলেন বোর্ড প্রধান, ‘ও শুধু খেলোয়াড়ই নয় ও দলটাকে নেতৃত্ব দিয়ে আসছে। তাছাড়া খেলা থেকে অবসরে যাচ্ছে। সেজন্য খারাপ লাগতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমার হলেও লাগত।’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রাপ্তি নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তার মতে এবারের সফরে বাংলাদেশের সবচেয়ে ভাল হয়েছে টিম ওয়ার্ক, ‘এই সিরিজে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি টিম ওয়ার্ক। দারুণ টিম ওয়ার্কের কারণে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে সবাই ভাল খেলেছে। সিনিয়র-জুনিয়র সবাই জান দিয়ে খেলেছে। এরমধ্যে আমরা কিছু নতুন প্লেয়ার পেয়েছি। যেমন ধরেন মিরাজ; ওর বোলিং বাদ দেন, ফিল্ডিং দেখতে সবার ভাল লাগে। সাব্বির আছে, মোসাদ্দেক আছে। এধরণের ফিল্ডার আমাদের দলে এসেছে, ওরা অসাধারণ ফিল্ডিং করছে।’

সাকিবকে নিয়েও কথা বলেন তিনি, ‘সাকিব, যে নাকি বিশ্বসেরা তাকে আমরা নতুন রূপে দেখছি। সে এখন অনেক পরিপক্ব। অনেক দায়িত্ববোধ তার মধ্যে মনে হচ্ছে। এর সবই ইতিবাচক। মুশফিকের কিপিং দেখে মনে হয়েছে ব্যাটিংয়ের চাইতে ওর কিপিংই দেখতে ভাল লাগে। মাশরাফির বোলিং দেখেছেন? সে ছিল সব চাইতে সেরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপন-মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT