চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ধরা পড়লো বিশ্বের দীর্ঘতম সাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

গ্রীক পুরাণের ভয়ঙ্কর চরিত্র থেকে মেদুসা নাম দেয়া দীর্ঘতম সাপটির বিশ্ব রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে একই রেটিকুলেটেড পাইথন (ত্বকে জালের মতো ছাপের জন্য পরিচিত) প্রজাতির আরও একটি অজগর সাপ। মালয়েশিয়ার পেনাং আইসল্যান্ডের ছোট শহর পায়া তেরুবংয়ে এক ফ্লাইওভার নির্মাণ এলাকায় ধরা পড়া সাপটি ৮ মিটার (২৬ ফুট ২ ইঞ্চি) দীর্ঘ বলে প্রাথমিকভাবে জানা গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাওয়া এই সাপগুলো দীর্ঘতম সরিসৃপ প্রজাতি বলে বিবেচিত।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর হার্ম হেরিসিয়াম ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে জানায়, নির্মাণ এলাকার শ্রমিকরা বৃহস্পতিবার সাপ ধরার কাজে নিয়োজিত জরুরি সেবা বিভাগটিকে ফোন দিলে আধা ঘন্টার মধ্যেই তারা সাপটিকে ধরতে সক্ষম হয়।

Banglabid

সাপটি আট মিটার দীর্ঘ এবং ২৫০ কেজি ওজনের বলে জানান হেরিসিয়াম। যা রেকর্ডধারী সাপটির চেয়ে .৩৩ মিটার বড় এবং ৯০ কেজি বেশি ওজনের। তবে মালয়েশিয়ান সাপটিকে নতুন স্বীকৃতি পেতে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড পর্ষদের সদস্যদের  যাচাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধৃত সাপের মধ্যে দীর্ঘতম বলে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের ২০১১ সংস্করণ থেকেই স্বীকৃত যুক্তরাষ্ট্রের মিসৌরিতে থাকা মেদুসা ৭.৬৭ মিটার (২৫ ফুট ২ ইঞ্চি) লম্বা একং ১৫৮.৮ কেজি ওজনের।

Reneta

জলাশয়ে থাকা চামড়ায় বিশেষ ধরণের ছাপের জন্য পরিচিত রেটিকুলেটেড পাইথন প্রজাতির সাপগুলো সাধারণত ৩ থেকে ৬ মিটার পর্যন্ত লম্বা হয়। তবে বন্য পরিবেশে এরচেয়েও বড় সাপ থাকতে পারে। ১৯১২ সালে ইন্দোনেশিয়ায় দেখা যাওয়া ও গুলি করে মারা অজগরটি ১০ মিটার লম্বা ছিলো জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজগর সাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT