চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে বিলাসবহুল পর্যটন রিসোর্টে সন্ত্রাসী হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মালি-সন্ত্রাসী হামলা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বিলাসবহুল পর্যটন রিসোর্টে সন্ত্রাসী হামলা হয়েছে। কয়েকজন বন্দুকধারীর চালানো ওই হামলায় এক ফরাসি-গ্যাবোনিজ নাগরিকসহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে।

এছাড়া হামলায় বেসামরিক নাগরিকসহ আরও দু’জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বন্দুকধারীরাও মালিয়ান স্পেশাল ফোর্সের গুলিতে মারা গেছে। মালির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সালিফ ট্রাওর হতাহতের  বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত পশ্চিমা নাগরিকদের কাছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট লি ক্যামপেমেন্ট কাঙ্গাবা-তে চারজন বন্দুকধারী আকস্মিক ঢুকে ওই হামলা চালায়।

Banglabid

পরে মালির নিরাপত্তা বাহিনী ও ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করলে বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় মালির বিশেষ বাহিনী বন্দুকধারীদের হাত থেকে জিম্মি ৩২ জনকে মুক্ত করে।

ওই সময় হামলাকারী চারজনই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় বলে নিশ্চিত করেন মন্ত্রী। সালিফ ট্রাওর বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। মালিয়ান স্পেশাল ফোর্সেস এ ঘটনায় ভূমিকা রেখেছে এবং জিম্মি সবাইকে মুক্ত করে আনতে পেরেছে।’

নিহত বন্দুকধারীদের দু’জনের মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের একজন মেশিনগান নিয়ে বসেছিল। তার পাশে ‘বিস্ফোরক দ্রব্য’ ভর্তি বেশ কিছু বোতল রাখা ছিল।

Reneta

কারা ওই সন্ত্রাসী হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।

এর আগে ২০১৫ সালের নভেম্বরে বামাকোর র‌্যাডিসন ব্লু-তে হামলার ঘটনায় ২০ জন নিহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালিসন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরের আমে ১৫০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পরবর্তী

মহাসড়কের বেহাল দশা, ঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে যানজটের আশঙ্কা

পরবর্তী
যানজট

মহাসড়কের বেহাল দশা, ঈদযাত্রায় উত্তরবঙ্গের পথে যানজটের আশঙ্কা

শিক্ষা

'ডাব্বা ছাত্রছাত্রী' কি শুধু পড়বে মানবিক বিভাগে?

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT