চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে জঙ্গি হামলায় ছয় শান্তিরক্ষী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ছয় সদস্যকে হত্যা করেছে মালির বিদ্রোহীরা। মালির উত্তরাঞ্চলে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। জাতিসংঘ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বুরকিনো ফাসো থেকে যাওয়া ছয় শান্তিরক্ষীকে তিমবুক্তো ও গৌনডামের মাঝামাঝি এক স্থান থেকে হামলা চালালে তারা ঘটনাস্থলে নিহত হন। ওই হামলায় আরো পাঁচজন শন্তিরক্ষী আহত হয়েছেন।

শান্তিরক্ষীদের ওপর কি ধরনের হামলা হয়েছে তা স্পষ্ট করে জানা না গেলেও গাড়ি বোমা কিংবা অ্যাম্বুশের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, ২০১৩ সাল থেকে মালির ওই অঞ্চলে হামলায় এ পর্যন্ত ৪২ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। চলতি বছর নিহত হয়েছেন ১০ জন। এই সময়ে আহত হয়েছেন ১শ’ ৬৬ জন শান্তিরক্ষী সদস্য।

মালির উত্তরাঞ্চলে ফ্রান্সের প্রায় সমান আয়তনের মরু অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর প্রাদুর্ভাবে অস্থিরতা চলছে। ২০১৩ সাল থেকে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে ফরাসি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।

সর্বশেষ হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা ইসলামিক মাগরেব। মৌরতানিয়ার সংবাদ সংস্থা আলআকবরকে হামলার কথা নিশ্চিত করেন আল কায়েদার মুখপাত্র।  হামলায় সাতজন শান্তিরক্ষী ও তাদের চারটি গাড়ি ধ্বংস করার দাবি করেছেন তিনি।

তুয়ারেগ বিদ্রোহীর সঙ্গে মালি সরকারের শান্তিচুক্তি সই করার মাত্র দুই সপ্তাহের মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

মালিতে এ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের ১,৭৫৫ জন সদস্য নিয়োজিত আছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশী শান্তিরক্ষী নেই।

ট্যাগ: জঙ্গি হামলামালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইম্বলডনে অঘটনের শিকার নাদাল

পরবর্তী

বিচার পেলো না বিএসএফ’র হত্যার শিকার ফেলানী

পরবর্তী

বিচার পেলো না বিএসএফ’র হত্যার শিকার ফেলানী

চীনে ৬.১ মাত্রার ভূমিকম্প

সর্বশেষ

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT