চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে চালু হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের একাংশ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১:৪২ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মার্চে চালু হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের একাংশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হবে পুরো ফ্লাইওভার। জনগণের জন্য নির্মিত বিশাল এ প্রকল্পের নকশায় ভুল রয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে এলজিইডি বলছে, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই এগিয়ে চলছে ফ্লাইওভারের কাজ।

৯ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির সাতরাস্তা থেকে হলি ফ্যামিলির মোড় পর্যন্ত অংশ মার্চে খুলে দেওয়া হচ্ছে।

এ অংশের কাজ শেষ হয়েছে জানুয়ারিতে। দ্বিতীয় ধাপে ফ্লাইওভারটির বাংলামোটর-মৌচাক অংশ খুলে দেয়া হবে চলতি বছরের জুনে আর শেষ ধাপে রামপুরা, রাজারবাগ, শান্তিনগরের অংশ খুলে দেওয়া হবে ডিসেম্বরে। প্রকল্প এলাকা পরিদর্শন করে এলজিইডি বলছে, নিচের রাস্তা চালু রাখা আর ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়াসহ বিভিন্ন কারণেই ব্যয় বেড়েছে।

Banglabid

এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, সাধারণভাবে একটা প্রকল্প দুইবার এক্সটেনশন করার সুযোগ পায়, আমরা মাত্র একবার করেছি। আমরা দায়িত্ব নিয়েই বলছি ডিসেম্বর ২০১৬’র মধ্যেই আমরা পুরো ফ্লাইওভারের কাজ সম্পন্ন করবো। রাস্তা বন্ধ না করে কাজ করার জন্য আমাদের ব্যাপক খরচ বেড়ে গেছে। 

প্রধান প্রকৌশলী বলেছেন, বাঁ-হাতে চালানো গাড়ির জন্য এ ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তা অপপ্রচার। তিনি আরো বলেন, অরিজিন ডেস্টিনেশন সার্ভে করে করা হয়েছে, ট্রাফিক সার্ভে করে করা হয়েছে এবং সর্বোচ্চভাবে বুয়েটের সহযোগিতা নিয়ে কাজ করা হচ্ছে। বাম দিক দিয়েই গাড়ি উঠবে এবং ডান দিক দিয়েই নামবে। কাজ শেষে আমরা প্রমাণ করে দেবো যে যারা এসব রটাচ্ছেন তারা সবাই ভুল এবং কল্পনাপ্রসূত কথা বলছেন। আমরা সঠিক কাজটিই করেছি। 

এলজিইডির প্রকল্প পরিচালক নাজমুল আলম বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভারটি অত্যন্ত স্লিম একটি করিডোর, সেখানে সবচেয়ে ভালো অপশনটিই আমি বেছে নিয়েছি। এবং সেসবই বাস্তবায়ন করছি।  

Reneta

এলজিইডি বলছে, দেশে এখন পর্যন্ত যতগুলো ফ্লাইওভার এবং ব্রিজ নির্মাণ হয়েছে তাতে প্রতি মিটারের নির্মাণ ব্যয় হয়েছে ১৬ থেকে ২০ লাখ টাকা। এ ফ্লাইওভারে প্রতি মিটার নির্মাণ ব্যয় হচ্ছে ১৩ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লাইওভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্চে চালু হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের একাংশ

পরবর্তী

দেশেই স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশেই স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

দেশেই স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT