চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: এক দশকে সর্বোচ্চ ভোটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ পূর্বাহ্ন ০৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক শতকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দেবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রায় সাড়ে ২৩ কোটি ভোটারের মধ্যে প্রায় দশ কোটি ইতোমধ্যেই ভোট দিয়েছেন।

ভোটের দিন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিভিন্ন এলাকায় গিয়ে সমর্থকদের সাথে দেখা করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেনসিলভেনিয়ায় তার শৈশবের স্মৃতিবিজড়িত স্ক্র্যানটনে গিয়েছিলেন।

ভোটের জন্য গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে জো বাইডেন পৌঁছালে রাস্তায় তার সমর্থকরা ‘জো’ ‘জো’ জো’ বলে শ্লোগান দিতে থাকে। এসময় বাইডেন সবার উদ্দেশ্যে বলেন: আমাদের সামনে এক বিরাট সুযোগ উপস্থিত। ফিলাডেলফিয়া যাকে ভোট দেবে পেনসিলভানিয়াতে সে-ই জিতবে।

সারা দেশে যখন ভোটদান শুরু হয়েছে, তারই মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ার আর্লিংটনে রিপাবলিকান পাটির নির্বাচন সদর দপ্তরে গিয়েছিলেন। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি বক্তব্য রাখেন।

সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের বিভিন্ন এলাকায় ভিন্ন সময়ে ভোটকেন্দ্রগুলো খোলা হয়। ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে। এর একটিতে সব ভোট পেয়ে জয় পেয়েছেন বাইডেন। অন্যটিতে ১৬-৫ ভোটে জিতেছেন ট্রাম্প।

ভোটগ্রহণ চলছে ভেরমোন্টের, কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মাইন, নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, আইডাহো এবং নেভাডায়। সবশেষ ভোটগ্রহণ হবে হাওয়াই অঙ্গরাজ্যে।

Reneta

তবে করোনা পরিস্থিতির কারণে এবার মার্কিন নির্বাচনের চিত্র অন্যরকম। নির্বাচনে জনস্বাস্থ্যই প্রধান ইস্যু। কারণ যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রশংসাও আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT