চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্রুপদী সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
১:০৫ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

ধ্রুপদী সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন। চলে গেলেন ‘পদ্মবিভূষণ’ পণ্ডিত যশরাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সোমবার মৃত্যু হয় ৯০ বছর বয়সী প্রবীণ এই শিল্পীর।

সংবাদ সংস্থা পিটিআইকে শিল্পীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার কন্যা দুর্গা যশরাজ।

প্রায় আট দশক ধরে সংগীত সাধনায় লিপ্ত ছিলেন যশরাজ। বর্ণময় ক্যারিয়ারে ভারতীয় ক্লাসিক্যাল সংগীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন পণ্ডিত যশরাজ।

Banglabid

১৯৩০ সালের ২৮শে জানুয়ারি ভারতের হরিয়ানার হিসারে জন্ম যশরাজের। তার বাবা পণ্ডিত মতিরামও ছিলেন ভারতীয় ধ্রুপদী সংগীতের একনিষ্ঠ সাধক। তার কাছেই সংগীতের প্রথম হাতেখড়ি যশরাজের।

মেওয়াতি ঘরানার গায়ক পণ্ডিত যশরাজ। ১৯৪৬ সালে ভারতের স্বাধীনতার ঠিক আগে কলকাতায় চলে যান যশরাজ। রেডিওতে ধ্রুপদী গান গাওয়া শুরু করেন। বেগম আখতার ছিলেন তার সংগীতের অনুপ্রেরণা। ১৯৫২ সালে মাত্র ২২ বছর বয়সে কণ্ঠশিল্পী হিসেবে প্রথম কনসার্ট করেন যশরাজ, নেপালের রাজা তিরুভান বীর বিক্রম শাহের দরবারে।

মেওয়াতি ঘরানার এই গায়ক খেয়াল গানের জন্যই গোটা বিশ্বে সুপরিচিত। খেয়াল গানে এক অনন্য নিজস্বতা এনেছিলেন যশরাজ, তার খেয়াল গানে ঠুমরির প্রভাবও ছিল স্পষ্ট। যে কারণে শুরুর দিকে তাকে সমালোচনাও কুড়াতে হয়েছিল। তবে এক্সপেরিমেন্ট থেকে পিছিয়ে আসেননি তিনি। আবিরি তোদি, পটদীপাক্ষীর মতো ভীষণ কম পরিচিত ও প্রচলিত রাগকে নতুন মাত্রা দিয়েছিলেন পণ্ডিত যশরাজ, যার জন্য ভারতীয় ধ্রুপদী সংগীত চিরকাল ঋণী থাকবে তার কাছে।

Reneta

সংগীতের এই সাধক আজীবন তার শিল্পকে ছড়িয়ে দিয়েছেন তরুণ, প্রতিভাবনা শিল্পীদের মধ্যে। ভারত ছাড়িয়ে আটলান্টা, ভ্যাঙ্কুভার, টরেন্টো, নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো জায়গায় বিভিন্ন মিউজিক স্কুলে তিনি নিয়মিত সংগীত শিখিয়েছেন। তার কৃতী ছাত্রছাত্রীদের অন্যতম সাধনা সরগম, অনুরাধা পাড়োয়াল, কলা রামনাথ, রমেশ নারায়ণরা।

২০০৯ সালে যশরাজ পত্নী মধুরা শান্তারাম তাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন- ‘সংগীত মারতন্ড পণ্ডিত যশরাজ’। ভারতীয় সংগীতের জগতে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকারের তরফে ‘পদ্মশ্রী’, পদ্মভূষণ, ‘পদ্মবিভূষণ’ দেশের চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় শ্রেষ্ঠ নাগরিক সম্মান পেয়েছেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় ধ্রুপদী সংগীতের দুনিয়ায় একটা সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পণ্ডিত যশরাজমৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আল-বিদা’ লিখে ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

পরবর্তী

মেসিদের কোচ সেতিয়েনের চাকরি গেল

পরবর্তী

মেসিদের কোচ সেতিয়েনের চাকরি গেল

করোনাভাইরাস

সারাবিশ্বে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২ লাখ

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT