চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘গুলাবো সিতাবো’র অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A
বয়স্ক অভিনেত্রী গুলাবো সিতাবো হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফারুক জাফর। শুক্রবার (১৫ অক্টোবর) ভারতের লখনৌতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অভিনেত্রীর পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ বলছে, বর্ষীয়ান এই অভিনেত্রী মূলত স্ট্রোক করে মারা গেছেন।

অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর জানান, তার মা অসুস্থ ছিলেন এবং এই মাসের শুরুর দিকে তাকে সাহারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এছাড়াও ফারুক জাফরের নাতি শাহ আহমেদ একটি টুইট বার্তার মাধ্যমে জানান, ‘আমার দাদি শুক্রবার সকাল ৭ টার সময় তার গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (১৬ অক্টোবর) আয়িসবাঘ কবরস্থানে তাকে দাফন করা হবে।’

১৯৮১ সালে ‘উমরাও জান’ সিনেমায় কিংবদন্তী অভিনেত্রী রেখার মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ফারুক জাফর। এরপর ‘স্বদেশ’, ‘পিপলি লাইভ’, ‘সুলতান’, ‘তানু ওয়েডস মানু’সহ ২০ বছরে প্রায় এক ডজন সিনেমাতে অভিনয় করেন তিনি। ২০১৯ সালে নারায়ণ চৌহানের ‘আম্মা কী বলি’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফারুক জাফর।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ সিনেমাতে। যেখানে তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী ফাতিমা বেগম চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি।

ট্যাগ: অভিনয়অমিতাভ বচ্চনআয়ুষ্মানবলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশের অধ্যাপক এম এ রশীদ

পরবর্তী

বিএনপির চক্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা: ওবায়দুল কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির চক্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা টেস্টে সবাই নেগেটিভ, রোববার শুরু জাতীয় লিগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT