চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারামারির পর ‘ব্যঙ্গ’ কাণ্ডে আবারও ঝামেলায় স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
England cricketer Ben Stokes falling on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাতাল’ হয়ে মারামারি করার ভিডিও প্রকাশ হয়েছে দুই দিনও হয়নি। এরই মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে বিপদে পড়তে যাচ্ছেন বেন স্টোকস। ইংল্যান্ডের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এবং মডেল কেটি প্রাইসের প্রতিবন্ধী শিশু হার্ভেকে ব্যঙ্গ করে প্রকাশ করা ইংলিশ অলরাউন্ডারের ভিডিওটি দেশজুড়ে তুলেছে নিন্দার ঝড়।

কেটির ছেলে হার্ভে জন্ম থেকেই প্রায় অন্ধ এবং মানসিক প্রতিবন্ধী। তাই সন্তানকে নিয়ে প্রায়ই হাসির পাত্র হতে হয় এই জনপ্রিয় মডেলকে। ছেলেকে যেন কেউ কটু কথা বলতে না পারে সেজন্য হার্ভেকে একটি গালি শিখিয়ে দিয়েছিলেন মা কেটি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে ছেলেকে দিয়ে দেখিয়েছেন সেটারই একটি নমুনা।

ছেলেকে জিজ্ঞেস করেছিলেন কেটি, ‘তোমাকে যদি কেউ গালি দেয় তাহলে তুমি কী বলবে?’ জবাবে হার্ভে হ্যালোর পাশাপাশি একটি গালিও শুনিয়ে দিয়েছে।

স্টোকসের ঝামেলার পর আলোচনায় দুই ব্যক্তি, একজন মহিলা ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ
কেটি প্রাইস এবং তার ছেলে হার্ভে

হার্ভের সেই ভঙ্গিকে ব্যঙ্গ করে একটি ভিডিও পোস্ট করেছিলেন স্টোকস। তাতেই আবারও সমালোচনার ঝড় ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে। টুইটারে স্টোকসের নিন্দা করে কেটি লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত তোমার।’

এদিকে গত সোমবারের মারামারির ঘটনা নিয়ে ক্রমশ বিপদ বাড়ছেই স্টোকসের। পৃষ্ঠপোষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। টেলিভিশন থেকে তার বিজ্ঞাপন সরিয়ে নেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর অনুমান, অপরাধ প্রমাণ হলে তাকে গুণতে হতে পারে ২০ লাখ পাউন্ড জরিমানাও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT