চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা প্রত্যাহারের দাবিতে জাবির চার শিক্ষার্থীর আমরণ অনশন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
শিক্ষা
A A
মামলা প্রত্যাহারের দাবিতে জাবির চার শিক্ষার্থীর আমরণ অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে করছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তারা এই আমরণ অনশন শুরু করেন।

অনশনকারী চার শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ তম আবর্তনের পূজা বিশ্বাস, ইংরেজি বিভাগের ৪২ তম আবর্তনের সর্দার জাহিদ, একই বিভাগের ৪২ তম আবর্তনের তাহমিনা জাহান তুলি ও আইন ও বিচার বিভাগের ৪৩ তম আবর্তনের খান মুনতাসির আরমান।

এদিকে চার শিক্ষার্থীর আমরণ অনশনের মুখে রবিবার জরুরি সিন্ডিকেট ডাকেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। রোববার দুপুর একটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে মামলার পরবর্তী করণীয় এবং এ সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনড় থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Banglabid

সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলাটি এখন রাষ্ট্রের হাতে চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেখানে হস্তক্ষেপের সুযোগ নেই। তবে আমরা মামলা সংশ্লিষ্টদের অনুরোধ করবো যেন কোনও নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার না হয়।’

অনশনের বিষয়ে তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী অনশন করছে তাদেরকে অনশন প্রত্যাহার করতে অনুরোধ জানানো হবে।’

জানা গেছে, শনিবার বেলা ২টার দিকে সর্দার জাহিদ একাই অনশনে বসেন। পরে বিকাল ৪টার দিকে পূজা বিশ্বাস এবং রাত ১২ টায় যোগ দেন তাহমিনা জাহান তুলি। সর্বশেষ আজ রবিবার তাদের সাথে যোগ দেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুরতাসির আরমান। অনশনকারীদের মধ্যে সরদার জাহিদুল ইসলাম ছাড়া অন্য তিনজনের বিরুদ্ধে মামলা নেই।

Reneta

সর্দার জাহিদ বলেন, সামনে আমার ফাইনাল পরীক্ষা কিন্তু মামলার কারণে হয়রানির শিকার হচ্ছি। ফলে স্বাভাবিকভাবে পড়াশুনায় মনোযোগ দিতে পারছি না। সামাজিক এবং পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছি।

অনশনকারী অপর তিন শিক্ষার্থী জানান, মামলার আসামী না হয়েও প্রশাসনের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে তারা অনশন শুরু করেন।

অনশনকারী শিক্ষার্থীরা শনিবার রাতে শহীদ মিনারেই রাত্রি যাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এসে মামলা প্রত্যাহার করার ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আমরণ অনশন চলবে বলেও জানিয়েছেন তারা।

দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৯ জুলাই মানববন্ধন ও ১১ জুলাই মৌন মিছিল এবং ১৩ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘আওয়ারাপন ২’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT