চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান্নার স্ত্রী, পুত্রের উপস্থিতিতে ‘জ্যাম’ ছবির মহরত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জালি কথাচিত্র থেকে আবার ছবি বানানো হচ্ছে। নতুন এই ছবির নাম ‘জ্যাম’। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সোমবার দুপুর ১টায় রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল ‘জ্যাম’ ছবির মহরত অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরো উপস্থিত ছিলেন মান্নাপত্নী শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান ছাড়াও অনেকে।

এসময় মান্নাপত্নী শেলি মান্না বলেন, আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি দুই মন্ত্রী এসে আলোকিত করেছেন সেটাও অনেক বড় পাওয়া। সূচনার মতো অভিনেত্রী আমাদের দোয়া দিয়েছেন এটা বড় পাওয়া। আশা করছি ‘জ্যাম’ ছবিটি দর্শকদের পছন্দের ছবি হবে।

চিত্রনায়িকা সূচন্দা বলেন, মান্না অনেক জনপ্রিয় নায়ক ছিলেন। অনেকদিন পর তার প্রোডাকশন থেকে আবার ছবি বানানো হচ্ছে৷ এই ক্রান্তিকালে এমন উদ্যোগ খুব প্রশংসা পাওয়ার জন্য। এই ছবি ও মান্নার পরিবারের জন্য শুভকামনা থাকলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেন। তিনি বলেন, এই অনুষ্ঠানে এসে খুব ভাগ্যমান মনে করেছি। মান্না ভাইয়ের সাথে অনেক ছবিতে কাজ করেছি সবগুলো ছবি হিট।

Reneta

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদানপ্রদান চলছে। পাশাপাশি দুই বাংলার শিল্পীদের আসা যাওয়ার পথটা মসৃণ না৷ আমি আশা করবো ‘জ্যাম’ ছবির মাধ্যমে মনের জ্যাম দূর করে দুই বাংলার যাতায়াতের পথ সহজ হবে৷

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্য গগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মত অভিনেতা দরকার ছিল। মন্ত্রী আরো বলেন, সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। ‘জ্যাম’ যেন তেমনই একটি ছবি হয় সেই কামনা থাকলো।

মহরত অনুষ্ঠানে জানানো হয়, জ্যাম ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা। দুইজনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত। তবে ঋতুপর্ণা ও আরিফিন শুভও কাজ করবেন জানা যায়৷ আগামী অক্টোবর মাস থেকে জ্যাম ছবির শুটিং শুরু হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণা সেনওবায়দুল কাদেরজ্যামপূর্ণিমামান্নালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT