চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২১
বিনোদন
A A

নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) থেকে চিকিৎসা নিলেও এখন আগের চেয়ে ভালো আছেন দেশ বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। আইসিইউ থেকে এমন ভিডিও বার্তা পাঠালেন ‘আম্মাজান’ এর এই নির্মাতা।

ছেলে ও চিত্রনায়ক মারুফ হায়াত তার ফেসবুকে প্রায় চল্লিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে কথা বলেন কাজী হায়াত। এসময় তাকে আইসিইউর বিছানাতেই দেখা গেছে।

ভিডিও বার্তায় কাজী হায়াৎ সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আমি এখন আইসিইউতে আছি। ভালো আছি। হয়তো এ যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের সকলের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।

Banglabid

মার্চের প্রথম সপ্তাহে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন নির্মাতা কাজী হায়াৎ। ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তারা। কিন্তু অবস্থার অবনতি হলে গেল সোমবার (১৫ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সাধারণ কেবিনে রেখেই চিকিৎসা চলছিলো, কিন্তু রবিবার (২১ মার্চ) তার শারীরিক অবস্থার অবনতি হলে এদিন বিকেলেই আইসিইউতে নেয়া হয়।

কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই নানা জটিলতায় ভুগছিলেন কাজী হায়াৎ। ফুসফুসে সমস্যা, অক্সিজেনের মাত্রাও কমতে শুরু করে।

এরআগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো না হওয়ায় পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

Reneta

কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান-বুবলী অভিনীত এই ছবিটি তার পরিচালিত ৫০তম সিনেমা। আসছে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনে কাজী হায়াৎ সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউআম্মাজানকরোনাকাজী মারুফকাজী হায়াৎবীরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT