চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:১৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশ র‌্যাবের কর্মকর্তারা মানবপাচার মামলার সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্টে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলাম (১৫)কে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় বড় ভাই আলাউদ্দিন (২২) জেলে রয়েছে।

বুধবার ২৭ এপ্রিল দুপুরে কক্সবাজারের র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

আটক রফিকুল ইসলাম রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মৃত মো. ইলিয়াসের ছেলে।

Banglabid

মেজর মনজুর মেহেদী জানান, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আর একজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়া হয়। সেখানে গিয়ে তারা দালালদের নির্যাতনের শিকার হন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।

তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলি তার ছোট ভাই রফিকুলকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাই রফিকুলকে, আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়।

২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন মিলে উপরোক্ত মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিককে (৩০) হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে জানান মেজর মনজুর মেহেদী।

Reneta

এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোটভাই রফিকুল আত্মগোপনে থাকে। পরে রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে ‘ব্যাটম্যান টু’, ফিরছেন প্যাটিনসন

পরবর্তী

ব্রাজিল ফুটবল কনফেডারেশনে প্রথম নারী পরিচালক

পরবর্তী
ব্রাজিল ফুটবল কনফেডারেশনে প্রথম নারী পরিচালক, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ফুটবল কনফেডারেশনে প্রথম নারী পরিচালক

Lisbons Iftar with Portuguese politicians and Bangladeshi community members. Channel i News - চ্যানেল আই নিউজ

লিসবনের ইফতারে পর্তুগিজ রাজনীতিবিদদের অংশগ্রহণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT