চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতার ডাকে শেখ হাসিনার জন্মদিন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৫৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
শেখ হাসিনা মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি ২৮ সেপ্টেম্বর ৭১ বছরে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুতি ছিলো আড়ম্বর পরিবেশে জন্মদিন পালনের। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে মানবতার ডাকের মধ্য দিয়ে দিনটি পালন করবেন তারা।

আওয়ামী লীগ নেতারা বলেছেন, এ বছর বন্যায় নাকাল দেশের উত্তরাঞ্চলের জনগণ। বন্যার পানি অনেকটা নেমে গেলেও এখন  পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া শেষ হয়নি। এর ওপর যোগ হয়েছে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজার-উখিয়ার আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী। যাদের দুঃখ-দুর্দশার চিত্রে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে।

‘দেশের দুর্দিনে নেত্রী নিজে যেমন উপস্থিত হন, আমাদেরও থাকতে বলেন। শুধু তাই নয়, তিনি সার্বক্ষণিক তদারক করেন। তাই মানবিক নেত্রীর জন্মদিনটি মানবিক কাজের জন্য উৎসর্গ করবো,’ বলে জানান এক কেন্দ্রীয় নেতা।

Banglabid

এর আগে, গত ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা আড়ম্বরপূর্ণ পরিবেশে জন্মদিন উদযাপনের প্রস্তাব করেন। জবাবে তিনি বলেন: দেশের মানুষের এই পরিস্থিতিতে আমার জন্মদিন উদযাপন অনিবার্য নয়।

ওদিকে, শেখ হাসিনার জন্মদিন ‘মানবতা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে ১৪ দলের সভায়। গত ২০ সেপ্টেম্বর ১৪ দলের সভায় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ‘রোহিঙ্গা ইস্যুতে সারাবিশ্বে মানবতার উজ্জ্বল উদারণ স্থাপন করায় শেখ হাসিনার জন্মদিনকে মানবতা দিবস হিসেবে পালন করার’ করেন। পরে সভায় উপস্থিত সকলে খালিদ মাহমুদ চৌধুরীর প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেন এবং দিনটি মানবতা দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করে।

শেখ হাসিনার জন্মদিন পালনে আরো কিছু কর্মসূচি নেয়া হচ্ছে।

Reneta

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল সরকারি হাসপাতালে অতিরিক্ত ২ ঘণ্টা বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু মানবতার নেত্রী, তিনি সকল ক্ষেত্রে মানুষের সেবা করছেন; তাই নেত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হবে।

এছাড়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, অঙ্গসংগঠনগুলোও স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণের করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অবশ্য, এ বছর জন্মদিনে শেখ হাসিনা দেশে থাকছেন না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে তিনি ভার্জিনিয়ায় অবস্থান করছেন। ছেলে  সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সঙ্গে এক সপ্তাহ ছুটি কাটানোর কথা রয়েছে তার। ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় ঐক্য গড়তে না পারা সরকারের ব্যর্থতা: ফখরুল

পরবর্তী

প্রস্তুতিতে ‘কঠিন পরিস্থিতি’র পূর্বাভাস

পরবর্তী
ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতিতে ‘কঠিন পরিস্থিতি’র পূর্বাভাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT