চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক ব্যবসার জেরেই পাইটু রানা হত্যা, আটক ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর লালবাগে নিহত পাইটু রানা মাদকের কারবারের কারণে খুন হতে পারে বলে পুলিশ জানিয়েছে। নিহত রানা লালবাগের শহীদনগরের কুখ্যাত মাদক বিক্রেতা শুকানিয়া বাদলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিল। এছাড়া এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদ্দাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাতে রাজধানীর লালবাগের খান মসজিদ এলাকার চার রাস্তার মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের চাপাতির আঘাতে পাইটু রানা খুন হন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার কিছুক্ষণ আগে অজ্ঞাত দুর্বৃত্তরা রানার উপর আচমকা হামলা চালিয়ে গলাকেটে রানাকে হত্যা করে পালিয়ে যায়।

রানার পিতার নাম আব্দুল হাই। লালবাগের শহীদনগরের বেড়িবাঁধ আদা গলি এলাকার বাসিন্দা ছিল রানা। দুই ভাই আর দুই বোনের মধ্যে নিহত রানা সবার বড় ছিল।

Banglabid

লালবাগ থানার ডিউটি অফিসার কামাল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান: নিহত রানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও লালবাগের শহীদনগরের কুখ্যাত মাদক বিক্রেতা শুকানিয়া বাদলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিল। মাদক কারবারের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে।

রানা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করা যাবে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার নাজির আহমেদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন: রানা ৫-৬টি মামলার আসামি ছিলেন। প্রায় দুই বছর আগে সংগঠিত সাবু হত্যা মামলার আসামি তিনি।

‘হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকের মামলা ছিল। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদ্দাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।’

Reneta

নাজির আহমেদ খান জানান: নিহত রানার গলা এবং পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চাপাতির কোপ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনহত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গতিতে পরাস্ত সাহস দেখানো লিটন

পরবর্তী

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আশাবাদী বিএনপি

পরবর্তী
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আশাবাদী বিএনপি নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আশাবাদী বিএনপি

ফাইল ছবি

যে অর্জনে ক্যালিস-জয়সুরিয়ার চেয়েও এগিয়ে সাকিব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT