চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকাসক্তদের মাধ্যমে প্রভাবিত হওয়া যাবে না: স্বরাষ্ট্র সচিব

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৩৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
শিক্ষা
A A

‘মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি, প্রতিপাদ্যকে ধারণ করে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে বিশ্বদ্যিালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহম্মেদ। স্বরাষ্ট্র সচিব ড. কামাল বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৫০ লক্ষ মাদকসেবী রয়েছে। চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। শুধু এ মাসেই নয়, সকল মাসেই আমদের মাদক বিরোধী সচেতনতার অভিযান অব্যাহত থাকবে।’

মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম। এ জন্য মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদকাগ্রস্তদের দ্বারা প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে।’

অনুষ্ঠানের এক পর্যায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান উপস্থিত সবাইকে মাদক থেকে দূরে থাকা ও অন্যান্যদের দূরে রাখার জন্য শপথ বাক্য পাঠ করান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, ছাত্রলীগ জাবি শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না: শাফিন আহমেদ

পরবর্তী

রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম কোর্ট খর্ব করতে পারে না: প্রধান বিচারপতি

পরবর্তী

রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম কোর্ট খর্ব করতে পারে না: প্রধান বিচারপতি

প্রস্তুতি ম্যাচেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT