চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২৩ টাকায় টিসিবির পেঁয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
অর্থনীতি
A A

টিসিবির মাধ্যমে অনলাইন শপে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য ন্যায্যমূল্যে গত ২০ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে সহযোগিতা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনলাইনে পেঁয়াজ বিক্রির শুরুতে বাজারে পেঁয়াজের দাম কমে যায় কেজি প্রতি ২০ টাকা। গতকাল থেকে টিসিবি’র অনলাইন বিক্রির ক্ষেত্রে আরো একদফা দাম কমানো হয়েছে।

অনলাইন শপগুলো এখন ৩৬ টাকা কেজির পরিবর্তে ২৩ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং ৩ কেজির পরিবর্তে জনপ্রতি যতকেজি প্রয়োজন কেনা যাবে।

Banglabid

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

গত কয়েক সপ্তাহে দফায় দফায় পেঁয়াজের দাম কমেছে। শুরু শুধুমাত্র ঢাকায় ৮টি প্রতিষ্ঠান অনলাইনে পেয়াজ বিক্রি করলেও বর্তমানে যুক্ত হয়েছে আরো ১০টি প্রতিষ্ঠান।

এর মধ্যে চট্টগ্রাম, টাঙ্গাইল, রাজশাহী ও সিরাজগঞ্জের অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। ভবিষ্যতে পেঁয়াজের পাশাপাশি অনলাইনে টিসিবি’র অন্যান্য পণ্য বিক্রির সম্ভাবনা রয়েছে।

Reneta

ই-ক্যাব, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি একটি যৌথ নীতিমালার অধীনে নির্বাচিত অনলাইন গ্রোসারিশপগুলো বিধিমেনে সরকার নির্ধারিত দামে পেয়াজ বিক্রি করছে।

গত ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে এক প্রেস কনফারেন্সে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দেশে ৬ লাখ টন পেয়াজ মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া মিয়ানমার এবং তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। টিসিবির পাশাপাশি ই-কমার্সের মাধ্যমেও কম দামে আমদানি করা এই পেঁয়াজ বিক্রি করা হবে’|

ই-ক্যাবের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, অনলাইনে যেহেতু পণ্যের দাম উল্লেখ থাকে তাছাড়া আমাদের বেশ কয়েকটি সদস্য প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করেছে এবং অনেকে ন্যূনতম ডেলিভারী চার্জ কিংবা কোনো ডেলিভারী চার্জ ছাড়াই পেঁয়াজ বাসায় পৌঁছে দিয়েছে।

প্রথম দিকে সরবরাহ কম থাকলেও এখন অনলাইনে পর্যাপ্ত পেয়াজ রয়েছে। ফলে বাজারে আশাতীত ভাবে পেয়াজের দাম কমেছে। ই-কমার্স সেক্টরের জন্য এটা একটা উল্লেখযোগ্য অবদান দেশের অর্থনীতিতে।

ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভেন বলেন, বর্তমানে ১০ হাজার মেট্রিকটন পেয়াজ অনলাইন শপ থেকে বিক্রি হচ্ছে। বর্তমানে আমদানীকৃত পেয়াজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে ই-কমার্সশপগুলো বাছাই করা সেরা পেঁয়াজ ক্রেতাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ঘরে বসে পেঁয়াজ সাথে অন্যান্য মুদিপণ্য খুব সহজেই কিনতে পারছেন ক্রেতারা।

বর্তমানে যেসব প্রতিষ্ঠান থেকে পেয়াজ মিলবে সেগুলোর মধ্যে রয়েছে চালডাল, স্বপ্ন, মীনাক্লিক, যাচাই, সিন্দবাদ, সবজিবাজার, কিউকম, মীম গ্রোসারি (চট্টগ্রাম), ই-ট্রাইক্যাচ (টাঙ্গাইল), গ্রামীণফ্রেন্ডস (সিরাজগঞ্জ), কেজিক্লিক ও ফরমোছা ইত্যাদি। ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরে ডেলিভারী চার্জ ব্যতিত বাসায় পেয়াজ পৌঁছে দিচ্ছে যাচাই ডট কম। এছাড়া ডেলিভারী চার্জ নিয়ে পেঁয়াজ বিক্রি করছে চালডালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবিপেঁয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীরাক্কেলের পাভেল এবার ব্যাচেলর পয়েন্টে ‘বজরা বাজারের জাকির’

পরবর্তী

অ্যাগ্রো প্রসেসিং শিল্পে স্পেনকে বিনিয়োগের আহ্বান

পরবর্তী

অ্যাগ্রো প্রসেসিং শিল্পে স্পেনকে বিনিয়োগের আহ্বান

Corona

করোনায় আক্রান্ত জেপি নাড্ডা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT