স্পোর্টস

মাতাল রুনির শাস্তি

নেতা রুনির শাস্তির প্রতিবাদে সমর্থকরা রাস্তায় অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা রুনির শাস্তির প্রতিবাদে সমর্থকরা রাস্তায় অবস্থান করছেন, পুলিশ ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ওয়েন রুনিকে শাস্তি দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। জরিমানার পাশাপাশি দুই বছর গাড়ি চালাতে পারবেন না তিনি।

১ সেপ্টেম্বর ছুটির রাতে গর্ভবতী স্ত্রী এবং তিন ছেলেকে নিয়ে ঘুরতে বের হন রুনি। এসময় তিনি মাত্রারিক্ত অ্যালকোহল গ্রহণ করেন বলে অভিযোগ করে পুলিশ।

আদালতের ঘোষিত রায় শুনে রুনি সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, ‘কোর্টের রায় শোনার পর আমি সবার কাছে ক্ষমা চাইছি। অতিরিক্ত মদপান করা আমার মোটেও উচিত হয়নি। ইতিমধ্যে আমি আমার পরিবার এবং সন্তানদের কাছে সরি বলেছি।’

গ্রেপ্তার করার পর রুনির ডাক্তারি পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় ইংলিশ তারকার শরীরে অ্যালকোহলের পরিমাণ ১০৪ মাইক্রোগ্রামস। ইংল্যান্ডের আইন অনুযায়ী চালকের শরীরে প্রতি ১০০ মিলিলিটার নিশ্বাসে ৩৫ মা.গ্রা’র বেশি অ্যালকোহল থাকতে পারবে না।

বিষয়:ওয়েন রুনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…