চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল যাত্রী সনাক্তে উবারের কৃত্রিম বুদ্ধিমত্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মদ্যপ বা মাতাল চালক বেশি ভয়ঙ্কর হলেও মাতাল যাত্রীও কম ভোগান্তির নয়।  অসংলগ্ন-অসৌজন্যমূলক আচরণসহ নানা উদ্ভট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় মাতাল যাত্রীরা। মাতাল যাত্রীদের বিড়ম্বনা সবচেয়ে বেশি সহ্য করতে হয় উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসের ড্রাইভারদের। অ্যাপে ডাক পেয়ে বেশ আগ্রহ নিয়ে যাত্রী তুলেই ড্রাইভার বুঝতে পারে যাত্রী মাতাল। এরপর আর কিছুই করার থাকে না, সহ্য করতে হয় মাতাল বিড়ম্বনা। তাই উবার ডাক দেয়া যাত্রী মাতাল কিনা তা সনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে চায় রাইডশেয়ারিং প্রতিষ্ঠানটি।

কোন যাত্রী পানশালা বা আশেপাশের এলাকা থেকে সন্ধ্যায়-রাতে উবারের গাড়ি ডাকলে সেই যাত্রীর আচরণ সুক্ষ্মভাবে পর্যালোচনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরমাধ্যমে জানা যাবে যাত্রী কোথায় আছে, ঠিকমতো টাইপ করতে পারছে কিনা। এমনকি জানা যাবে যাত্রী কিভাবে ফোনটি ধরে আছে সেতথ্যও!

এর জন্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট কার্যালয়ে আবেদনও করেছে উবার। আবেদনে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিলে ড্রাইভাররা উপকৃত হবেন। এখন আর না জেনে মাতাল যাত্রী গাড়িতে উঠিয়ে ঝামেলা পোহাতে হবে না।

Banglabid

তবে এর আগেও যাত্রীর, চালকদের তথ্য সম্পর্কিত উবারের কয়েকটি পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে। ২০১৪ সালে উবারের ‘গড ভিউ’ সফটওয়্যার ব্যবস্থাপনা হিতে বিপরীত ফল বয়ে আনে। সেইবার ১ লাখেরও বেশি চালকের তথ্য ফাঁস হয়ে যায়। উবারের বিরুদ্ধে যৌনহয়রানির অভিযোগও বেশ আলোচিত।

সমালোচকরা বলছেন, উবারের কৃত্রিম বুদ্ধিমত্তা যাত্রী মাতাল কিংবা অসংলগ্ন আচরণ করছে এরকম তথ্য ড্রাইভারদের দিলে যাত্রীদের ঝুঁকি বাড়বে। কারণ উবার নিজেই তখন সুযোগ সন্ধানী যৌন হয়রানিকারী চালকদেরকে শিকার খুঁজে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাঙ্কিংয়ে রুমানা, খাদিজার ছয় ধাপ উন্নতি

পরবর্তী

অর্ধনগ্ন হয়ে স্নানের সুযোগ চান বার্সেলোনার নারীরা

পরবর্তী
অর্ধনগ্ন

অর্ধনগ্ন হয়ে স্নানের সুযোগ চান বার্সেলোনার নারীরা

ব্রাজিল দলে পার্থক্য গড়ছেন কাসেমিরো: স্কলারি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT