চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটিতে লুটিয়ে মেসি, প্রাণভিক্ষার আর্তনাদ নেইমারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে আগেই হুমকি দিয়ে রেখেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কয়েকদিন আগেই জেল বন্দি লিওনেল মেসির রক্তাক্ত কান্নার ছবি পোস্ট করেছিল সংগঠনটির প্রচারমাধ্যম ওয়েফা ফাউন্ডেশন। সেই হুমকি পোস্টারের চার দিনের মাথায় ফের একটি ছবি পোস্ট করেছে আইএস। মেসির সঙ্গে এবার ছবিতে ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেইমার।

আইএসের পক্ষ থেকে প্রকাশিত ভয়ঙ্কর ওই পোস্টারে দেখা যাচ্ছে, আইএস পতাকার পাশে মাটিতে লুটিয়ে পড়ে আছে মেসির মুখ বসানো একটি দেহ। আর নেইমারের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক জঙ্গি। ঠিক যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে জঙ্গি সংগঠনটি।

তাতে আরও দেখা যায়, একদিকে জঙ্গির হাতে নিহত মেসি পড়ে রয়েছেন ভূমিতে। হাঁটু মুড়ে বসে আছেন নেইমার। নেইমারের চোখে জল। প্রাণভিক্ষার আর্তনাদ করছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

নিহত মেসি ও নেমার, সন্ত্রাসী হামলার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ
মেসি-নেইমারের বিকৃত ছবি

বিকৃত করা দুই ফুটবলারের এই ছবির সঙ্গে রয়েছে আইএসের বার্তাও। যাতে লেখা— ‘তোমরা কেউ নিরাপত্তা উপভোগ করতে পারবে না।’

ছবিটি প্রকাশ হওয়া মাত্রই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে গতবারের মতো এবারও আইসিসের এই পোস্টারকে মোটেও গুরুত্ব দেয়নি পরবর্তী বিশ্বকাপের সংগঠক দেশ রাশিয়া।

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় মেসি বিশ্বকাপের ম্যাচে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
আইএসের বিকৃত ছবিতে ফরাসি কোচ দিদিয়ের দেশম

মেসি-নেইমারের সঙ্গে আইএস জঙ্গিদের টার্গেটে আছেন ফ্রান্সের জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমও। আর ফুটবলের বাইরে জঙ্গি সংগঠনটির প্রকাশিত টার্গেটে রয়েছে ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠ সদস্য প্রিন্স জর্জ।

                         আইএস প্রকাশিত মেসির প্রথম বিকৃত ছবি
ট্যাগ: নেইমারলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণে স্যুয়ারেজ ব্যবস্থায় চাপ

পরবর্তী

এ কেমন হামলা, যে কারও মাথাটাও ফাটছে না!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এ কেমন হামলা, যে কারও মাথাটাও ফাটছে না!

উদীচীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনে উদীচীর সুবর্ণ জয়ন্তী পালিত

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT