চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ পথেই পথ হারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। টাইগারদের প্রয়োজনীয় রানের গতিতেও পড়েছে ভাটা।

প্রেমাদাসায় ইনিংসের অর্ধেক ছুঁতেই সাজঘরে তামিম ২৭, লিটন ৭, সৌম্য ১ ও মাহমুদউল্লাহ। দলীয় সংগ্রহ ফিফটি পেরিয়েছে।

এর আগে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে ভাল করতে না পারা তাসকিনের জায়গায় একাদশে ঢোকা আবু হায়দার রনি শুরুটা দারুণ করেছিলেন। প্রথম ওভারে এক ওয়াইডে দেন দুই রান।

পরে রানের গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন মিরাজ-অপুরা। অন্যদিকে রোহিত শর্মা ও শেখর ধাওয়ান সুযোগ পেলেই ব্যাট চওড়া করা চেষ্টা করেছেন। চেষ্টার বিপরীতে প্রথম সাফল্য আনেন রুবেল হোসেন।

ইনিংসের দশম ওভারে স্লো-ইয়র্কারে ধাওয়ানের (৩৫) স্টাম্প উপড়ে উল্লাসে মাতেন। মিডল স্টাম্পের বল ড্রাইভ করতে যেয়ে থামে বাঁহাতি ওপেনারের ২৭ বলের ইনিংস। ৯.৫ ওভারে ভাঙে ৭০ রানের জুটি।

দেখেশুনে এগোতে থাকা রোহিত পরে সুরেশ রায়নাকে নিয়ে প্রতিরোধ গড়েন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পঞ্চাশ স্পর্শ করতে ৪২ বলে খেলেন তিনি। ইনিংসের শেষ বলে ৮৮তে রানআউট হয়ে থামে তার ৬১ বলে সমান পাঁচটি করে চার-ছক্কার ইনিংস।

Reneta

রোহিতের সঙ্গে ১০২ রানের জুটি গড়া রায়না ফেরেন ৩০ বলে ৪৭ করে। রুবেলের বলে সৌম্যের হাতে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন রায়না। নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৭৬ রানে থামে ভারত।

৪ ওভারে ২৭ রানে দুই উইকেট নিয়ে সফল বোলার রুবেল। ৪ ওভারে ২৭ রান দুলেও উইকেটের দেখা পাননি নাজমুল অপু। মোস্তফিজ ৩৮ এবং আবু হায়দার ৪ ওভার করে হাত ঘুরিয়ে উইকেটশূন্য।

আগের ম্যাচেই শ্রীলঙ্কার দেয়া ২১৪ তাড়া করে জয়ের স্মৃতি নিয়ে নেমেছে বাংলাদেশ। ভারতের ছুঁড়ে দেয়া রানটা টপকে যাওয়ার আত্মবিশ্বাস টাটকা স্মৃতি থেকেই পাওয়া যেত। কিন্তু মাঝ পথেই পথ হারা হয়েছে লাল-সবুজরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin2

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT