চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজার জিয়ারতের মধ্যদিয়ে আজ প্রচারণায় নামছে ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশের কিছু বিচ্ছিন্ন নির্বাচনী সহিংসতার মধ্যে আজ বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মঙ্গলবার বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন: আমরা বুধবার হজরত শাহজালাল (র.) ও শাহ পরাণ (র.) এর মাজারে ফাতেহা পাঠের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করব।

Banglabid

নজরুল জানান, ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ তাদের জোটের আরও কয়েকজন নেতা সিলেট গিয়ে প্রচারণা শুরু করবেন।

অন্যদিকে ঢাকায় নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস, ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী শামীম আরা বেগম।

গতকাল নির্বাচনী প্রচারণার শুরুতেই বিভিন্ন দিকে বিচ্ছিন্ন সংহিসতা ও হতাহতের খবর পাওয়া গেছে।

Reneta

ফরিদপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ইউসুফ আল মামুন। তিনি আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররাফ হোসেনের কর্মী। তাকে বিএনপি সমর্থকরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে গতরাতে ভাটারা থানা ৪০ নম্বর ওয়ার্ড বিএন‌পির সিনিয়র ভাইস প্রে‌সি‌ডেন্ট ক‌ফিল উ‌দ্দি‌নের বাসায় গ‌ভীর রা‌তে পু‌লি‌শ তল্লাশি চালায়। এরপর ছাদ থে‌কে ফে‌লে তা‌কে হত্যার অ‌ভি‌যোগ করেছে তার স্বজন ও ধানের শীষ প্রার্থী শামীম আরা বেগম এর সহকারী মোঃ জাহিদ।

আজ সকালে ঢাকা ১১ আস‌নে বিএন‌পি প্রার্থী শামীম আরা বেগম নিহ‌তের বাসায় প‌রিবা‌রের সদস্য‌দের সম‌বেদনা জানা‌তে ঘটনাস্থলে যান।

গতকাল ঠাকুরগাঁও এ নির্বাচনী প্রচারণার শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ আসে৷ এরপর নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদ এবং ওবায়দুল কাদের এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অনেকে আহত হয়েছে বলে জানা যায়।

এছাড়া ফরিদপুরেও ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা হয় বলে জানা যায়। সরকার দলীয় সমর্থকদের বাধায় বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না বলে অভিযোগ করেছে বিএনপি৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেননির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউ’র সঙ্গে অদৃশ্য ‘যুদ্ধে’ জুভেন্টাস

পরবর্তী

নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ইসি ‌বিব্রত, মর্মাহত: সিইসি

পরবর্তী
সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ইসি ‌বিব্রত, মর্মাহত: সিইসি

বিএনপি-আফরোজা আব্বাস-নির্বাচনী প্রচারণায় হামলা

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT