চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিমান্বিত শবে বরাতের রাত হোক শান্তিময় ও সৃষ্টিকর্তার রহমত মণ্ডিত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩২ অপরাহ্ণ ১১, মে ২০১৭
সম্পাদকীয়
A A

পবিত্র শবে বরাত, ইসলাম ধর্মাবলম্বীদের মহিমান্বিত ভাগ্য রজনী। পাপ মুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আল আমীনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এই রাত। আল্লাহতায়ালার রহমত লাভের আশায় এই রাতে ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ মানে সৌভাগ্য অর্থাৎ শবেবরাত অর্থ সৌভাগ্যের রজনী। যার আরবী হলো লায়লাতুল বরাত। এই রাতে আল্লাহ মুসলমানদের মাগফিরাত বা গুনাহ থেকে পরিত্রাণ দেন। পাপ মুক্তি বা নিস্কৃতির বিশেষ এই রাতে মহান আল্লাহ তায়ালা আগামী এক বছরের জন্য তাঁর প্রিয় বান্দার হায়াত মউত রিজিক দৌলত আর আমলের ফায়সালা দিয়ে থাকেন। এই রাতেই মানুষের ভালো মন্দের আমলনামা তুলে ধরা হয় মহান আল্লাহ পাকের দরবারে। আরবী সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই মুসলমানদের কাছে শবেবরাত হিসেবে পরিচিত। এ রাতে মহান আল্লাহতালার নিকট বিশ্ব মুসলিম সম্প্রদায় দুহাত তুলে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।এ রাতে মহান আল্লাহতালা খুলে দেন তার সমস্ত রহমতের দ্বার। আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা ও ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকিরসহ ইবাদত বন্দেগিতে মগ্ন থাকে। এই রাতের পবিত্রতা রক্ষায় সবার সচেষ্ট হওয়া উচিত। আতশবাজি-পটকাসহ সব ধরণের উশৃঙ্খল কর্মকাণ্ড পরিহার করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিবার থেকে শুরু করে সমাজের সবার সচেতন হতে হবে। বিশ্বব্যাপী শান্তি কামনায় মহান আল্লাহতায়ালার কাছে এই রাত মুসলিমদের আকুল প্রার্থনার এক রাত, যার জন্য মুসলিম সম্প্রদায় অপেক্ষা করে থাকে একটি বছর।পবিত্র শবে বরাতের রাত যেনো মুসলিম বিশ্বে কল্যাণ ও শান্তি নিয়ে আসে, এই কামনায় আমরা প্রার্থনা করি সকল মানুষের উপর যেনো শান্তি বর্ষিত হয়। বিশ্বের সকল মানুষের সঙ্গে যেনো মিলে মিশে থাকতে পারে মুসলিম উম্মাহ এই প্রার্থনা মহান আল্লাহতালার দরবারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT