চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মহারাষ্ট্র ডার্বি’তে শুরু আইপিএল নাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

আলো ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনের পর আজ মাঠে গড়াচ্ছে আইপিএল নাইনের প্রথম ম্যাচ। প্রথম দিনে অবশ্য সাকিব-মুস্তাফিজ কেউই মাঠে নামছেন না।

আজ একে অপরের প্রতিপক্ষ মহারাষ্ট্রের দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। দল দুটির নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। যে লড়াইকে বলা হচ্ছে ‘মহারাষ্ট্র ডার্বি’।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পুরনো ধোনির নতুন মিশন।

Banglabid

ফিক্সিং নিষেধাজ্ঞার কারণে এবারের আসর থেকে বাদ পড়েছে সাবেক চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির আগের দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। পরিবর্তে যোগ হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়নস।

অন্যতম ফেভারিটের তকমা নিয়েই আজ আসর শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের সর্বক্ষেত্রে তারকাদের উপস্থিতি নিয়ে সবসময়ই আলোচনায় থাকে দলটি। মেন্টর হিসেবে শচীন টেন্ডুলকারের পাশাপাশি কোচের দায়িত্ব পালন করবেন রিকি পন্টিং। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জন্টি রোডস, বোলিং কোচ শেন বন্ড।

তবে তাদের জন্য বড় দুঃসংবাদ লাসিথ মালিঙ্গার অনুপস্থিতি। স্কোয়াডে থাকলেও চোটের কারণে আইপিএলে অংশ নিতে পারছেন না তিনি। আগের আসরগুলোয় মুম্বাইয়ের বোলিংয়ের মূল অস্ত্রই ছিলেন লঙ্কান এ পেসার।

Reneta

রোহিত শর্মার নেতৃত্বে এবারো দলটির বড় শক্তি ব্যাটিংয়ে। লেন্ডল সিমন্সের পাশাপাশি দলে আছেন কোরি অ্যান্ডারসন, জস বাটলার, কাইরন পোলার্ড, আম্বাতি রাইডুর মতো ক্রিকেটাররা। টিম সাউদি, বুমরাহ, মিচেল ম্যাকলেনাহান, মার্চেন্ট ডি লাঙ্গে, হরভজন সিংয়ের মতো খেলোয়াড় থাকায় বোলিংয়েও দুরন্ত টিম তারা।

গত আসরে প্রথম চার ম্যাচেই হেরেছিল তারা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা। তার আগের বছরেও প্রথম পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি মুম্বাই। পরে নয় ম্যাচের সাতটিতেই জয় নিয়ে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে।

অন্যদিকে, নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসে চেন্নাইয়ের স্বাদ খুঁজে পাবে দর্শক। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং নতুন দলে এসেও চেন্নাইয়ের সাফল্যের পুনরাবৃত্তিই ঘটাতে চাইবেন। দলে আছেন ফ্যাফ ডু প্লেসি ও রবিচন্দ্র অশ্বিনও। মিচেল মার্শ, থিসারা পেরেরা, অ্যালবি মরকেল ও রজত ভাটিয়ার মতো অলরাউন্ডার নিয়ে অন্যতম ফেভারিট থাকবে তারাও।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একদাশ: লেন্ডন সিমন্স, রোহিত শর্মা (অধি.), উন্মুক্ত চাঁদ, আম্বাতি রায়ডু, জস বাটলার, কাইরন পােলার্ড, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, কুনাল পান্ডিয়া, কিশোর কামাথ, জাসপ্রিত বুমরাহ ও মিচেল ম্যাকলেনাহান।

রাইজিং পুনে সুপারজায়ান্টস: আজিঙ্কা রাহানে, কেভিন পিটারসেন, ফ্যাফ ডু প্লেসি, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (অধি.), মিচেল মার্শ, রবিচন্দন অশ্বিন, ইরফান পাঠান/অশোক দিন্দা, ইশান্ত শর্মা, ইশওয়ার পান্ডে ও এম অশ্বিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন বিমানঘাঁটিতে গোলাগুলি, নিহত ২

পরবর্তী

ভোলায় তরমুজের বাম্পার ফলন

পরবর্তী

ভোলায় তরমুজের বাম্পার ফলন

কৃষি বাজেটে উঠে এলো কৃষকের ভোগান্তির কথা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT