চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহানগরীর ৮০ লাখ নাগরিকের তথ্য পুলিশের আধুনিক ডেটাবেজে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A
ডিএমপি-সিআইএমএস-সিসিটিভি ক্যামেরা

বর্তমান যুগে অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে ডিজিটাল মনিটরিং প্রয়োজন জানিয়ে ঢাকা মহানগরের পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর ৮০ লাখ নাগরিকের তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এর ডেটাবেজে সংরক্ষিত আছে।

মঙ্গলবার রাজধানীর আফতারনগরের জহুরুল ইসলাম সিটি সিসিটিভি কন্ট্রোল রুম শুভ উদ্বোধন ও পুলিশ সেবা সপ্তাহের র‌্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, একটি টেকসই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বের উন্নত শহর গুলোর মত আমরা ঢাকা শহরের নাগরিকদের তথ্য সংগ্রহ করেছি, আধুনিক তথ্য ডেটাবেজ করেছি যার নাম সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)। এই মুহুর্তে রাজধানীর ৮০ লাখ নাগরিকের তথ্য আছে আমাদের ডেটাবেজে। তাইতো কোনো এলাকায় অপরাধ সংঘটিত হলে ওই এলাকার ওই বাসায় কোন লোক বসবাস করে তা সহজেই আমরা খুঁজে বের করতে পারি এ ডেটাবেজের মাধ্যমে।

আছাদুজ্জামান মিয়া বলেন, মহানগরীতে ছিনতাই ডাকাতি অজ্ঞান পার্টি মলম পার্টির এসব এখন আর নেই বললেই চলে তারপরও দু একটা ঘটনা সংঘটিত হলে আমরা ন্যূনতম সময়ের মধ্যে তা চিহ্নিত করে ফেলছি কারণ আমরা এখানে প্রযুক্তির ব্যবহার করছি সিসি টিভির মাধ্যমে পর্যালোচনা করছি।ডিএমপি-সিআইএমএস-সিসিটিভি ক্যামেরা

শুধু  অপরাধ ও অপরাধের জন্য নয়,  ডিজিটাল মনিটরিং দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য  আবশ্যক জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: ইতিমধ্যে আপনারা জানেন গুলশান বনানী, নিকেতন বারিধারা বিভিন্ন সোসাইটির মাধ্যমে হাজার হাজার সিসি ক্যামেরা ব্যবস্থা করে এলাকাগুলোকে ডিজিটাল মনিটরিংয়ের ভেতর নিয়ে এসেছি ফলে ওইসব এলাকাগুলোতে অপরাধ এক প্রকার শূন্য।

তারই ধারাবাহিকতায় আজকে আফতাবনগর জহুরুল ইসলাম সিটিতে এক’শ সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন হলো তাতে এখানকার অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বলতে পারি এই সিসিটিভি স্থাপনের মাধ্যমে এলাকায় টেকসই নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরাইশি, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) কৃষ্ণপদ রায়, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, গুলশান পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক হোসেন খানসহ অন্যান্যরা।

ট্যাগ: ডিএমপিডিএমপি কমিশনারসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয়াঙ্কার স্বামীর দিকে এ কার নজর?

পরবর্তী

বরুণের বিয়ে, চলছে কেনাকাটা

পরবর্তী

বরুণের বিয়ে, চলছে কেনাকাটা

চট্টগ্রামে হঠাৎ বৃষ্টি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT