চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিবার হলো তার সাধ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৬ অপরাহ্ণ ০৯, মে ২০২১
সম্পাদকীয়
A A

মানুষ ছুটছে, ছুটছে মানুষ। কে বাঁচালো, কে মরলো? সেসব প্রশ্ন এখন গৌণ। চারিদিকে শুধু মানুষের ছুটোছুটি। রাজধানী ঢাকা থেকে যে পথগুলো সারাদেশে ছড়িয়ে পড়েছে, গত কয়েকদিন সেই পথে শুধু মানুষ আর মানুষ। যে যেভাবে পারছে রাজধানী ছাড়ছে। দেখে মনে হচ্ছে বড় কোনো ঘটনার হাত থেকে বাঁচতে ঢাকা ছেড়ে তাদের এই ছুটে চলা।

এই কয়েকদিনে আমরা দেখলাম, পায়ে হেঁটে, কখনো ছোট ছোট যানবাহনে, পণ্যবাহী ট্রাক কিংবা পিকআপে ছুটে চলছে মানুষ। সবারই একটাই গন্তব্য, শেকড়ে পৌঁছানো। যাকে আমরা মোটাদাগে গ্রামের বাড়ি বলি। সেই গ্রামে ফেরার জন্যই এমন তাড়া। কিন্তু ওই শেকড়ে ফিরতে গিয়ে তাদের যে সমূলে উৎপাটন হওয়ার ঝুঁকিও আছে, তাও ভুলে বসে আছে তারা!

অথচ এমন হওয়ার কথা ছিল না। ভয়াবহ করোনাভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচতে সরকার যখন আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রেখেছে এক মাসেরও বেশি সময়। আরও নানা উদ্যোগ আছে করোনা ঠেকানোর। কিন্তু কে শোনে কার কথা! মানুষের যখন সামাজিক দূরত্ববিধি আর স্বাস্থ্যবিধি  মেনে চলার কথা, তখন সে ফেরিতে গাদাগাদি করে তারা নদী পার হচ্ছে। এমন পরিস্থিতি এড়াতে দিনের বেলায় ফেরি বন্ধ রাখার পাশাপাশি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু দেখা গেল তাতেও কোনো কাজ হয়নি। ঘরমুখী মানুষ এক রকম জোর করেই ফেরি চলাতে বাধ্য করেছে।

Banglabid

মূলত ঈদকে সামনে রেখে মৃত্যুর ঝুঁকি নিয়েও মানুষের এই ছুটোছুটি। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তিরা বারবার সতর্ক করে বলছেন, এত ছুটোছুটি না করে যে যেখানে আছেন, সেখানে থেকেই ঈদের উৎসব করুন। তবুও হুঁশ ফিরছে না কারো।

আজ রোববারও একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এই যে আপনারা একসাথে যাচ্ছেন, এই চলার পথে ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক- কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন- যেই থাকুক, আপনি কিন্তু তাকেও সংক্রমিত করবেন। তার জীবনটাও মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেবেন।’

মানুষের গ্রামের বাড়িতে ফেরার এমন তাড়া দেখে আমাদের জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার কয়েকটি লাইনের কথা খুব মনে পড়ছে-

Reneta

“শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে-ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ।”

আমরা মনে করি, প্রতিবেশী দেশ ভারতের এমন ভয়াবহ পরিস্থিতিও যখন মানুষকে মানাতে পারছে না, তখন নিশ্চিত করেই বলা যায়- মরিবার সাধ হয়েছে আমাদের।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাকরোনাকরোনাভাইরাসঘরমুখী মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT